এই সপ্তাহে জাঁকিয়ে শীত থাকবে পশ্চিমবঙ্গে। আবহবিদরা জানিয়েছেন, দিনে তেমন রোদ থাকবে না। দিনেও বেশ শীত-শীত লাগবে। কোনও কোনও জেলায় তো সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো কম থাকবে। নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শীতল দিন বা কোল্ড ডে'র পূর্বাভাস জারি করা হয়েছে। আবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কোন কোন জেলায় কোল্ড ডে'র সতর্কতা জারি করা হয়েছে?

১) দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মঙ্গলবার শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই পাঁচটি জেলায়।
২) উত্তরবঙ্গ: মঙ্গলবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এবং বুধবার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পূর্বাভাস জারি করা হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
কতটা শীত বাড়বে আগামী কয়েকদিনে?
১) এই দু'দিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পরবর্তী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আর আগামী তিনদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে চার-ছয় ডিগ্রি কম থাকবে।
২) আবার এই তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে তিন-পাঁচ ডিগ্রি কম থাকবে। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রির মতো কমে যাবে। পরবর্তী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
পাহাড়ে কবে কবে তুষারপাত হতে পারে?
১) আজ দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আটটি জেলারই আবহাওয়া। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ে তুষারপাতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
{{/usCountry}}১) আজ দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আটটি জেলারই আবহাওয়া। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ে তুষারপাতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
{{/usCountry}}২) আজ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
কোন কোন জেলায় ঘন কুয়াশা জারি করা হয়েছে?
১) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মঙ্গলবার মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা; বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।