বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কলেজস্ট্রিট চত্বর। বুকস্টল ঘিরে সংঘাতে চলেছে এবিভিপি বনাম এসএফআইর। এদিকে, উঠছে সন্ধ্যা নামতেই পরিস্থিতিত আরও তপ্ত হতে থাকে। অভিযোগ উঠছে, পুলিশ উপস্থিত থাকা অবস্থাতেই এসএফআই-র স্টল লক্ষ্য করে ছোঁড়া হয়েছে চকোলেট বোমা।

কলেজস্ট্রিট চত্বরে বাম ছাত্র সংগঠন যেখানে নিজেদের বই সাজিয়ে বসেছিল, তার উলটোদিকে গেরুয়াপন্থী পড়ুয়ারা নিজেদের বুকস্টল দেওয়ার পরিকল্পনা করে। তা থেকেই যাবতীয় বাকবিতণ্ডা, সংঘর্ষের সূত্রপাত। সংঘাত থামাতে তৎপর হয় পুলিশ। পুলিশ অশান্তি এড়াতে মাঝখানে ব্যারিকেড, গার্ডরেল দিয়েছিল। কিন্তু সন্ধ্যার পর দেখা যায়, ফের নতুন করে দু’পক্ষের সংঘর্ষের মাঝে সেসব গার্ডরেল উলটে গিয়েছে, কয়েকজন রীতিমতো ব্যারিকেডে উঠে গিয়েছেন। এদিকে, এসএফআই-এর বইয়ের দোকান লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে বলে অভিযোগ। দেখা গিয়েছে, প্লাস্টিকের চেয়ারে মাথায় ঢেকে প্রাণে বাঁচার চেষ্টা করছেন এসএফআই-এর কর্মী সমর্থকেরা। সেই পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছে। এসএফআইএর অভিযোগ, সন্ধ্যা ৬ টা পর্যন্তও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, এরই মাঝে, সেখান দিয়ে যাচ্ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে ঘিরে এবিভিপি ‘গো ব্যাক’ স্লোগান দেন বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিমান বসু। বিমান বসু বলেন, আমাকে গো-ব্যাক বলার কিছু ছিল না। ‘আমি এখানে থাকতেও আসিনি, বই বিক্রি করতেও আসিনি। আমার মিটিং আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি।’ এর আগে, বুধবার সকাল থেকেই পুলিশের অনুমতি-সহ এসএফআই ছোট পরিসরে বই বিক্রি শুরু করে। তখনই বিরোধিতায় নামে এবিভিপি। প্রাথমিক ভাবে এবিভিপির দাবি , ‘রাষ্ট্রবিরোধী বই’ কলেজ স্ট্রিটে বিক্রি করতে দেওয়া যাবে না। এবিভিপি দাবি করতে থাকে, যদি এসএফআই বই বিক্রি করে, তা হলে তাঁরাও ‘রাষ্ট্রবাদী বই’ বিক্রি করবেন।
এদিকে, সপ্তাহের মাঝে ব্যস্ত দিনে কলকাতার এই চত্বর রাস্তা এমন ভাবে অবরুদ্ধ হয়ে থাকায় অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। অসুবিধা হয় অসুস্থ ব্যক্তিদেরও। কলকাতা মেডিক্যাল কলেজের দিক থেকে আসা অ্যাম্বুল্যান্স সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেয় পুলিশ। এরই মাঝে অভিযোগ উঠছে, ইট, ঢিল, ডিম ছোড়াছুড়ি হয়েছে দুই পক্ষের মধ্যে।
{{/usCountry}}এদিকে, সপ্তাহের মাঝে ব্যস্ত দিনে কলকাতার এই চত্বর রাস্তা এমন ভাবে অবরুদ্ধ হয়ে থাকায় অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। অসুবিধা হয় অসুস্থ ব্যক্তিদেরও। কলকাতা মেডিক্যাল কলেজের দিক থেকে আসা অ্যাম্বুল্যান্স সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেয় পুলিশ। এরই মাঝে অভিযোগ উঠছে, ইট, ঢিল, ডিম ছোড়াছুড়ি হয়েছে দুই পক্ষের মধ্যে।
{{/usCountry}}