Suvendu Biswakarma Puja Message to CPIM: ‘পরিবর্তনের বাংলায়’ কমিউনিস্টদের বিশ্বকর্মা পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রমের গণেশ পুজোর উদ্বোধনে আসেন। কার্তিক মহারাজ, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষদের উপস্থিতিতে সেখানে হাসতে-হাসতে বামেদের কটাক্ষ করে তিনি বলেন যে ‘পুজো’ লিখতে বলায় তাঁকে আক্রমণ করা হচ্ছে। করা হচ্ছে ‘গালাগালি’। কিন্তু তাতে যে কোনও ভ্রূক্ষেপ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিশ্বকর্মা পুজোর দিন নবান্নে আসুন, কমিউনিস্টদের ডাকলেন শুভেন্দু
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বলব, আমি বিশ্বকর্মার পুজোর দিন নবান্নে বিশ্বকর্মা ঠাকুরের আরাধনা করা হয় অনেকদিন ধরেই। আমি পুষ্পাঞ্জলি দেব। আপনারা আমার সঙ্গে আসুন। একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দি। ভালো লাগবে। পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।’
আর মুখ্যমন্ত্রীর সেই বার্তার মধ্যেই রাজ্য সরকারের তরফে বিশ্বকর্মা পুজো নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, আগে রাজ্য সরকারের তরফে বিশ্বকর্মা পুজোর জন্য ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পড়েছে বিশ্বকর্মা পুজো। সেজন্য ১৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হচ্ছে। রাজ্য সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, স্থানীয় সরকারি সংস্থা, কর্পোরেশন-সহ বিভিন্ন জায়গায় ছুটি থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।
এমনিতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) সকাল ১০ টা ৪৮ মিনিট পর্যন্ত তিথি থাকবে। অমৃতযোগ থাকবে রাত ১২ টা ৪৩ মিনিট থেকে রাত ৩ টে ৫ মিনিট পর্যন্ত। আর সকাল ৭ টা ৪ মিনিট পর্যন্ত এবং সকাল ১০ টা ১৯ মিনিট থেকে বেলা ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত মাহেন্দ্রযোগ থাকবে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১৮ সেপ্টেম্বর (৩১ ভাদ্র, শুক্রবার) পড়েছে বিশ্বকর্মা পুজো।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Suvendu Biswakarma Puja Message to CPIM: বিশ্বকর্মা পুজোয় পুষ্পাঞ্জলি দিতে আসুন আমার সঙ্গে, কমিউনিস্টদের ডাকলেন শুভেন্দু
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks