...
...
Next Story

Aditi Munshi: মনোনয়নে তথ্য গোপনের অভিযোগ, ভোটের আগের দিন তৃণমূল প্রার্থী অদিতির বিরুদ্ধে অভিযোগ পুলিশে

Aditi Munshi: মনোনয়নের হলফনামায় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে অদিতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। বাগুইহাটি থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে অদিতির পাশাপাশি অভিযুক্ত তাঁর স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীও।

Published on: Apr 28, 2026, 12:39:56 IST
Advertisement

Aditi Munshi: তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। প্রচার পর্ব শেষ হয়েছে। আগামিকাল অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর তার আগে মনোনয়নের হলফনামায় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে অদিতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। বাগুইহাটি থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে অদিতির পাশাপাশি অভিযুক্ত তাঁর স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীও।

মনোনয়নের হলফনামায় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে অদিতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি।
মনোনয়নের হলফনামায় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে অদিতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি।

তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, অদিতি মুন্সির তাঁর মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। তাঁর দাবি, অদিতি ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। এই নিয়ে বিজেপি প্রার্থী বলেন, 'চোর ধরা পড়েছে, একজন ভারতীয় নাগরিক হিসাবে দায়িত্ব পুলিশের কাছে খবর দেওয়া, আয়কর দফতরের কাছে খবর দেওয়া, কিংবা সিবিআই-ইডিকে জানানো। চোরের খবর দিতেই পুলিশের কাছে আসা।'

এদিকে সম্প্রতি ফেসবুক পোস্টে দেবরাজ এবং অদিতিকে নিয়ে প্রশ্ন তুলে তরুণজ্যোতি লিখেছিলেন, 'একদিকে নির্বাচনী হলফনামায় সম্পত্তির বিবরণ, অন্যদিকে বাস্তব রেজিস্ট্রি রেকর্ড—দুটো কি এক জিনিস বলছে? সরকারি banglarbhumi এবং wbregistration পোর্টালের তথ্য অনুযায়ী, জগদীশপুর মৌজায় উল্লেখযোগ্য পরিমাণ জমির মালিকানা থাকা সত্ত্বেও, সেই সম্পত্তির উল্লেখ মনোনয়নপত্রে নেই—এটা কি শুধুই “ভুল”, নাকি ইচ্ছাকৃত গোপনীয়তা? নির্বাচন ঘোষণার ঠিক আগে—২৫.০৩.২০২৬ তারিখে—একসাথে একাধিক বড় সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও উপহার দেওয়া হল কেন? কালিম্পং-এর বিশাল জমি, রাজারহাটের জমি—সব একদিনেই বিক্রি বা ট্রান্সফার! এটা কি কাকতালীয়, নাকি পরিকল্পিত? '

এরই সঙ্গে অদিতির প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তোলেন তরুণজ্যোতি। তিনি লেখেন, 'আইন পরিষ্কারভাবে বলে- যদি কোনো প্রার্থী তার সম্পত্তির তথ্য গোপন করেন বা ভুল তথ্য দেন, তাহলে তা Representation of the People Act, 1951 এর Section 125A অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও মিথ্যা হলফনামা দেওয়া Bharatiya Nyaya Sanhita (BNS) অনুযায়ী অপরাধ।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe