...
...
Next Story

Cooch Behar TMC: দেখা নেই উদয়নের, তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে এবার গ্রেফতার করল পুলিশ, কেন?

ধৃত নেত্রীর নাম মৌমিতা ভট্টাচার্য, তিনি উদয়ন গুহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এরই সঙ্গে দিনহাটা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতেও হানা দেয় পুলিশ।

Updated on: May 17, 2026, 07:56:24 IST
Advertisement

রাজ্যে বিজেপি জেতার পর থেকেই উদয়ন গুহকে দিনহাটায় দেখা যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে। আর এরই মাঝে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক তৃণমূল কংগ্রেস নেত্রীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নেত্রীর নাম মৌমিতা ভট্টাচার্য। তাঁকে দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলায় শনিবার গ্রেফতার করা হয়েছে। এরই সঙ্গে দিনহাটা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতেও হানা দেয় পুলিশ। তবে বাড়িতে পুলিশ পৌঁছনোর আগেই তিনি পালিয়ে যান বলে অভিযোগ। রাত পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি বলে দাবি রিপোর্টে। এই আবহে গৌরীশঙ্করের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে

ধৃত নেত্রীর নাম মৌমিতা ভট্টাচার্য, তিনি উদয়ন গুহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ধৃত নেত্রীর নাম মৌমিতা ভট্টাচার্য, তিনি উদয়ন গুহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রিপোর্ট অনুযায়ী, তৃণমূল নেত্রী হওয়ার পাশাপাশি ধৃত মৌমিতা হলেন দিনহাটা পৌরসভার কর্মী। অভিযোগ, ১৭টি প্ল্যানে জালিয়াতি করা হয়েছিল। এই মামলায় অনেককেই জেরা করা হয়েছিল। সেই সময় মৌমিতাকে প্রশ্ন করেছিল পুলিশ। সঙ্গে পৌরপ্রধান গৌরীশঙ্করকেও জেরা করা হয়েছিল। জালিয়াতি করা প্ল্যানগুলিতে সই ছিল তাঁরই। যদিও গৌরীশঙ্কর দাবি করেছিলেন, এই সই তিনি করেননি। এই আবহে জালিয়াতির প্ল্যানে সই আসল কি নকল, তার পরীক্ষা করছে পুলিশ।

জানা গিয়েছে, দীর্ঘদিন আগেরই এই মামলা নিয়ে সাম্প্রতিককালে আর নাড়াচাড়া করেনি পুলিশ। তবে পালাবদলের পরই এই মামলায় ফের তৎপর পুলিশ। এই আবহে গত ১৬ মে অফিস থেকে বাড়ি ফেরার পথে মৌমিতাকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় আরও কারও নাম সামনে আসে কি না, সেটাই দেখার। এর আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল, উত্তম চক্রবর্তী, ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্ত ও হরি বর্মন গ্রেফতার হয়েছিল। পরে অবশ্য তিন জনই জামিন পেয়ে যান। আর এখন ধৃত মৌমিতাকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে এই দুর্নীতির মাথা কে বা আরও কারা কারা এর সাথে জড়িত।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe