Tufanganj Sports Hub: উত্তরবঙ্গের স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলা হবে কোচবিহারের তুফানগঞ্জকে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে নতুন সরকারের হাত ধরে কোচবিহারের তুফানগঞ্জকে উত্তরবঙ্গের নয়া ‘স্পোর্টস হাব’ বা ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। সেজন্য ইতিমধ্যে রোডম্যাপও তৈরি করে ফেলা হয়েছে। আর শুক্রবার সেই ঘোষণা তুফানগঞ্জে আয়োজিত রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতার মঞ্চ থেকে করেছেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মালতি রাভা রায়।
তুফানগঞ্জকে স্পোর্টস হাব করার রোডম্যাপ তৈরি, জানালেন মন্ত্রী

শুক্রবার তুফানগঞ্জ পুরসভা পরিচালিত সুইমিং পুল প্রাঙ্গণে ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী ভাষণে তিনি জানান, উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণ এবং গ্রামাঞ্চলের প্রতিভাদের তুলে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেই রেশ ধরে মন্ত্রী বলেছেন, ‘তুফানগঞ্জকে একটি সর্বাঙ্গীন স্পোর্টস হাব হিসেবে গড়ার কাজ শুরু হয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্লু-প্রিন্ট বা রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি সম্পন্ন হয়েছে।’
কী কী পরিকল্পনা আছে তুফানগঞ্জ নিয়ে?
সূত্রের খবর, সরকার যে মেগা পরিকল্পনা করেছে, তাতে ঠিক করা হয়েছে যে তুফানগঞ্জে বিভিন্ন অলিম্পিক গেমসের প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ অ্যাকাডেমি এবং আন্তর্জাতিক মানের ‘কোচেস ট্রেনিং সেন্টার’ গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: Survey on NDA popularity: এখন ভোট হলে এনডিএ কত আসন পাবে? হাওয়া কি আদৌ মোদীর পক্ষে? বলছে MOTN সার্ভে
{{/usCountry}}আরও পড়ুন: Survey on NDA popularity: এখন ভোট হলে এনডিএ কত আসন পাবে? হাওয়া কি আদৌ মোদীর পক্ষে? বলছে MOTN সার্ভে
{{/usCountry}}দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের উদীয়মান অ্যাথলিটদের উচ্চমানের প্রশিক্ষণের জন্য কলকাতার উপর নির্ভর করতে হত। স্থানীয় পর্যায়ে উন্নত পরিকাঠামো এবং উচ্চশিক্ষিত কোচের অভাবে অনেক প্রতিভাই অকালে হারিয়ে যেতেন। তুফানগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্র ও কোচিং অ্যাকাডেমি তৈরি হলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ পার্শ্ববর্তী জেলাগুলির তরুণ অ্যাথলিটরা বাড়ির কাছেই বিশ্বমানের সুবিধা পাবেন।
আরও পড়ুন: Nepal Flash Flood: তিব্বতে লেক বিপর্যয়, জোরালো ভূমিকম্প চিনে, নেপালে ফের অ্যালার্ট
রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ
এমনিতে ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে তিনটি ক্যাটেগরি নিয়ে - বাইফিন (Bi-Fins), সারফেস (Surface) এবং আপ্নিয়া (Apnea)। রাজ্যের ১৫টি জেলা থেকে আসা প্রায় ৪০০ জন সম্ভাবনাময় সাঁতারু এই রাজ্যস্তরের মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। যা চলবে আগামী ৩০ অগস্ট পর্যন্ত।
আয়োজকদের বক্তব্য, এই প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আগামী সেপ্টেম্বরে পুণেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ’। পুণের সেই জাতীয় আসরে বাংলা দলের প্রতিনিধিত্ব কারা করবেন, তা নির্ধারণে এই তুফানগঞ্জের রাজ্য চ্যাম্পিয়নশিপকেই 'পাখির চোখ' করেছেন নির্বাচকরা।