...
...
Next Story

Baruipur arrest: বারুইপুরকাণ্ডে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা, রয়েছে কোন অভিযোগ?

গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি।

Published on: Jul 13, 2026 06:35 AM IST
Advertisement

বারুইপুরের অশান্তির ঘটনায় রবিবার রাতে গ্রেফতার হন সিপিআইএম নেতা লাহেক আলি। তাঁর বিরুদ্ধে বারুইপুরে অশান্তির ঘটনায় ইন্ধনের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এই লাহেক আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ২০২৬ সালের ভোটে ছিলেন বাম মনোনীত প্রার্থী। তাঁকেই রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ।

বারুইপুরকাণ্ডে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার সিপিআইএম নেতা, রয়েছে কোন অভিযোগ? (প্রতীকী ছবি, ফাইল চিত্র, ANI Video Grab) (ANI Video Grab)
বারুইপুরকাণ্ডে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার সিপিআইএম নেতা, রয়েছে কোন অভিযোগ? (প্রতীকী ছবি, ফাইল চিত্র, ANI Video Grab) (ANI Video Grab)

সূত্র উল্লেখ করে রিপোর্ট বলছে, বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময়ে রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশকর্মীদের উপরে হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, গত ৫ জুলাই বিক্ষোভের দিন লাহেক আলি অশান্তির ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এর আগে, বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায়, নাবালিকার দেহ উদ্ধারের পরে রাস্তা অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর, রেল লাইন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই অশান্তির জেরে একাধিক পুলিশকর্মী আহত হন। নাবালিকাকে হত্যার সন্দেহে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও পরে মুখ্যমন্ত্রী জানান সেই মৃত, আসলে নির্দোষ ছিলেন। এই অশান্তির নেপথ্যে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জনান, এই বারুইপুরে অশান্তি পাকানোর ঘটনায় অভিযুক্তদের কোনওভাবে রেয়াত করা হবে না।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON