...
...
Next Story

CPIM Young Candidates Result Live Update: এবারও শূন্য বাম? পিছিয়ে মীনাক্ষী-দীপ্সিতা, পানিহাটিতে পিছিয়ে কলতান

CPIM Result Live Update: নতুন করে বাংলার রাজনীতিতে খাতা খোলার লড়াইতে নেমেছে। এবং তাঁদের ভরসা তরুণ তুর্কিদের ওপর। মীনাক্ষী, দীপ্সিতার মতো তরুণরা দলের প্রতীকে এবার লড়েছেন বিধানসভা নির্বাচনে। এই আবহে কার ফল কেমন হল?

Published on: May 4, 2026, 07:53:04 IST
Advertisement

CPIM Result Live Update: দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকার পর আজ তারা শূন্য। সেই বামেরা নতুন করে বাংলার রাজনীতিতে খাতা খোলার লড়াইতে নেমেছে। এবং তাঁদের ভরসা তরুণ তুর্কিদের ওপর। মীনাক্ষী, দীপ্সিতার মতো তরুণরা দলের প্রতীকে এবার লড়েছেন বিধানসভা নির্বাচনে। এই আবহে কার ফল কেমন হল?

মীনাক্ষী, কলতান, দীপ্সিতার মতো তরুণ বাম প্রার্থীদের ফলাফল কেমন হল?
মীনাক্ষী, কলতান, দীপ্সিতার মতো তরুণ বাম প্রার্থীদের ফলাফল কেমন হল?

মীনাক্ষী মুখোপাধ্যায়: মীনাক্ষী এবার প্রার্থী হয়েছেন উত্তরপাড়া থেকে। ২০২১ সালে তিনি নন্দীগ্রামে শুভেন্দু এবং মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মাত্র ৬ হাজার ভোট পেয়েছিলেন। দলের অন্দরে 'ক্যাপ্টেন' নামে পরিচিত মীনাক্ষীকে সিপিএম একটি 'ব্র্যান্ড' হিসেবে এগিয়ে দিতে চাইছে। এদিকে মীনাক্ষী এবার লড়বেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে দীপাঞ্জন চক্রবর্তীকে। এমনিতে উত্তরপাড়া আসনটি তৃণমূলের গড়। বারবার প্রার্থী বদল হলেও ২০১১ সাল থেকে আসনটি দখলে রেখেছে তারা।

মীনাক্ষী মুখোপাধ্যায়ের ফলাফলের লাইভ আপডেট: উত্তরপাড়ায় তিনি পিছিয়ে। এগিয়ে তৃণমূল।

কলতান দাশগুপ্ত: আরজি কর আন্দোলনের সময় বামেদের 'মুখ' হয়ে উঠেছিলেন তিনি। ষড়যন্ত্র করার অভিযোগে তাঁক খাটতে হয়েছে জেল। এহেন কলতানকে এবার পানিহাটি থেকে প্রার্থী করেছে সিপিএম। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্রকে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে খুন হওয়া চিকিৎসকের বাড়ি ছিল এই পানিহাটিতে। এই আবহে নির্যাতিতার মা রত্না দেবনাথকে এই আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। ২০২১ সালে এই আসন থেকে তৃণমূলের নির্মল জিতেছিলেন ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে।

কলতান দাশগুপ্তের ফলাফলের লাইভ আপডেট: এগিয়ে অভয়ার মা রত্না দেবনাথ। পিছিয়ে কলতান।

সায়নদীপ মিত্র: দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত সায়নদীপ এবার বরানগর কেন্দ্র থেকে লড়ছেন। এই আসনে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী সজল ঘোষ। দলের মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় টিভি চ্যানেলগুলিতে বিতর্কে অংশগ্রহণ করেন সায়নদীপ। বামেদের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম পরিচিত মুখ তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি কামারহাটি আসন থেকে লড়েছিলেন। ১৯ শতাংশ ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে ছিলেন।

সায়নদীপ মিত্রের ফলাফলের লাইভ আপডেট: পিছিয়ে বাম প্রার্থী। বরানগরে এগিয়ে বিজেপির সজল ঘোষ।

সায়ন বন্দ্যোপাধ্যায়: সিপিএমের তরুণ তুর্কিদের মধ্যে আরও এক পরিচিত মুখ হলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এই অ্যাডভোকেট এবার লড়ছেন মহেশতলা আসন থেকে। সেই আসনে তৃণমূলের প্রার্থী শুভাশিস দাস। তিনি মহেশতলার বিদায়ী বিধায়ক দুলাল চন্দ্র দাসের ছেলে তথা রত্না চট্টোপাধ্যায়ের ভাই। এই আবহে তাঁর লড়াইটা বেশ কঠিন।

সায়ন বন্দ্যোপাধ্যায়ের ফলাফলের লাইভ আপডেট: পিছিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe