...
...
Next Story

CRPF Jawan Death: আচমকা অসুস্থ হতেই সব শেষ! বঙ্গ ভোটের ডিউটিতে এসে CRPF জওয়ানের রহস্যমৃত্যু, হুলুস্থূল...

CRPF Jawan Death: বিধানসভা নির্বাচনের ডিউটি করতে দিন দশেক আগে রাজ্যে এসেছিলেন সিআরপিএফের কনস্টেবল পদে কর্মরত বছর ৩০-এর সুরেশ কুমার। রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বামাহা হাইস্কুলে ভোটের ডিউটিতে আসেন তিনি।

Published on: Apr 20, 2026, 21:04:30 IST
Advertisement

CRPF Jawan Death: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। তাই জোর কদমে চলছে প্রস্তুতি। আর এই আবহে ঘটল আরেক ঘটনা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের ডিউটি করতে এসে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। রবিবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জরুরি বিভাগের চিকিৎসকরা ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

CRPF জওয়ানের রহস্যমৃত্যু (প্রতীকী ছবি) (PTI)
CRPF জওয়ানের রহস্যমৃত্যু (প্রতীকী ছবি) (PTI)

পুলিশ ও মেডিক্যাল হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ওই সিআরপিএফ জওয়ানের নাম সুরেশ কুমার (৩০)। ছত্তিশগড়ের ফরিয়াবাদ থানার মদনপুর গ্রামের বাসিন্দা। তিনি সিআরপিএফের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রবিবার রাত রাত ৯ টা ৫০ নাগাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি করা হয় ওই জওয়ানকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে জরুরি বিভাগের চিকিৎসক রুদ্রদেব গুপ্তা বলেন, 'মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত হবে আজ।'

সিআরপিএফ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ডিউটি করতে দিন দশেক আগে রাজ্যে এসেছিলেন সিআরপিএফের কনস্টেবল পদে কর্মরত বছর ৩০-এর সুরেশ কুমার। রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বামাহা হাইস্কুলে ভোটের ডিউটিতে আসেন তিনি। কর্ণজোড়া ফাঁড়ির অধীনে ছিলেন ওই জওয়ান। কিন্তু ভোটের ডিউটিতে আচমকা জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যেও পাঠানো হয়েছে দেহ। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরা। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, 'ভোটের ডিউটি করতে এসে একজন সিআরপিএফের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe