...
...
Next Story

CV Anand Bose Resigns: ভোটের আগে পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের! ‘শকড’ লিখলেন মমতা,পদে বসছেন কে?

কেন তিনি এই পদত্যাগ করেছেন, তা নিয়ে জল্পনা রয়েছে।

Published on: Mar 5, 2026, 19:49:33 IST
By
Prefer HTon Google
Advertisement

শিয়রে বাংলার নির্বাচন। সেই ২০২৬ বিধানসভা ভোটের আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। তবে কেন তিনি এই পদত্যাগ করেছেন, তা নিয়ে জল্পনা রয়েছে।

ভোটের আগে পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, কারণ ঘিরে জল্পনা
ভোটের আগে পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, কারণ ঘিরে জল্পনা

জানা যাচ্ছে, দিল্লিতে গিয়ে তিনি তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে তাঁর বাংলার রাজ্যপাল হিসাবে এখনও মেয়াদ অনেকটাই ছিল। তার আগে, কেন, তিনি পদত্যাগ করলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর কর্মকালের মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। এর আগে, ২০২২ সালের ১৭ নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে পদে যোগ দিয়েছিলেন আনন্দ বোস। তেব নির্দিষ্ট সময়ের থেকে বহু আগে কেন বাংলার রাজ্যপাল পদত্যাগ করলেন, তা নিয়ে রয়েছে জল্পনা।

এদিকে, সিভি আনন্দ বোসের পদত্যাগ ঘিরে সদ্য এক পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে সাফ জানান, ঘটনায় তিনি ‘শকড’। একই সঙ্গে কার্যত দিদি নিশ্চিত করেন যে, রাজ্যপাল তাঁর পদ থেকে সরে যাচ্ছেন। পদত্যাগ তিনি করেছেন। মমতা তাঁর পোস্টে লেখেন,' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি।' জানা যাচ্ছে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রভি বাংলার রাজ্যপাল পদে বসছেন। এককালে দেশের প্রাক্তন আমলা আর এন রভি এবার বাংলার রাজ্যপাল পদে বসছেন বলে জানা যাচ্ছে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন,' পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের কারণগুলি এই মুহূর্তে আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতিতে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কিছু রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe