Cyclone Akhvan: বঙ্গোপসাগরে তৈরি হওয়া তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’ (Akhvan) গতিপথ পরিবর্তন করেছে। বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ উপকূল এড়িয়ে এটি ওডিশার পুরীর (Puri) কাছে স্থলভাগে প্রবেশ বা ল্যান্ডফল করতে পারে। এর আগে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু নতুন বুলেটিনে ল্যান্ডফলের সেই সম্ভাব্য স্থান পরিবর্তিত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পুরীর কাছে ‘অ্যাকভান’-এর ল্যান্ডফল হতে পারে।

ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর গতিবিধি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওড়িশা সরকারের তরফে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পুরীতে পর্যটকদের না যাওয়ার অনুরোধ করেছে ওড়িশা সরকার। গেলেও ওই সময় সমুদ্রের ধারে যাওয়া নিষিদ্ধ থাকবে। শহরের একাধিক জনপ্রিয় স্থান বন্ধ করে রাখা হবে। গুন্ডিচা মন্দির তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। জগন্নাথ মন্দির দর্শনের জন্য খোলা থাকবে। তবে সেখানেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পর্যটকদের নিয়ে আলাদা করে সতর্ক করে দেওয়া হয়েছে হোটেলগুলিকেও।
হাওয়া অফিসের তথ্য অনুসারে, দক্ষিণ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ঝড়টি উত্তর-উত্তর পশ্চিম অভিমুখে ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে এগোচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। আগামী দু’দিনে অ্যাকভান আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে। ২০ নভেম্বর, শুক্রবার দুপুরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল এবং দক্ষিণ ওড়িশা উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। অর্থাৎ, ল্যান্ডফল হবে পুরীর কাছে। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে স্থলভাগে প্রবেশের পর শনিবারের মধ্যে এটি শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার পুরুলিয়ায় ভারী বর্ষণ এবং অন্যান্য জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই আবহাওয়া চলতে পারে, তবে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
{{/usCountry}}এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার পুরুলিয়ায় ভারী বর্ষণ এবং অন্যান্য জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই আবহাওয়া চলতে পারে, তবে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
{{/usCountry}}ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার কারণে ২০ তারিখ পর্যন্ত উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশে লাল সতর্কতা জারি রয়েছে।