WB Govt Employees DA Hike: জুলাইয়ে ২২% DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের? বড় আপডেট দিল নবান্ন, আর কী বলল?
WB Govt Employees DA Hike: জুলাইয়ে ২২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের? বড় আপডেট দিল নবান্ন। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার।
WB Govt Employees DA Hike: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি নিয়ে ভুয়ো নোটিশ ঘুরে বেড়াচ্ছে। জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। কিছুটা মজার ছলে তিনি বলেছেন, ‘যাঁরা এই ভুয়ো নোটিশ বানিয়েছেন, তাঁদের সৃজনশীলতা এবং উদারতার প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল হওয়া সত্ত্বেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ডিএয়ের হার এতটা বিশাল পরিমাণে বৃদ্ধি করার মতো কোনও অতি-মানবিক ক্ষমতা আমার নেই।’ সেইসঙ্গে তিনি বাজেটের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা করার বার্তা দিয়েছেন মুখ্যসচিব।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছিল?
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ ঘুরে বেড়াচ্ছিল। ১৪ জুন সেটি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জারি করেছেন বলে দাবি করা হচ্ছিল। তাতে বলা হয়েছিল, ‘আগামী ১ জুলাই থেকে আগামী ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ২২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি পাচ্ছে। বাকি যাবতীয় শর্ত অপরিবর্তিত থাকবে।’
ভুয়ো DA নোটিশ নিয়ে মুখ্যসচিবের বার্তা
সেই নোটিশের জেরে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। সেই পরিস্থিতিতে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভুয়ো নোটিশের সত্যতা খারিজ করে দিয়ে মুখ্যসচিব বলেছেন, ‘আমার নজরে এসেছে যে, আমার নামে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিভিন্ন নির্দেশিকা অত্যন্ত উৎসাহের সঙ্গে তৈরি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে।’
রাজ্য বাজেট পর্যন্ত অপেক্ষা করুন, বার্তা মুখ্যসচিবের
তিনি আরও বলেন, ‘সকল কর্মী ও পেনশনভোগীদের অনুরোধ করা হচ্ছে যেন তাঁরা আমার নাম ও স্বাক্ষরযুক্ত প্রতিটি ভাইরাল হওয়া নির্দেশিকাকে সত্য বলে বিশ্বাস না করেন। কোনও আনুষ্ঠানিক ঘোষণার জন্য অনুগ্রহ করে ২২ জুন রাজ্য বাজেট পেশ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত অনুগ্রহ করে আমায় আমার সুনাম ও আমার স্বাক্ষর বজায় রাখার সুযোগ দিন।’
রাজ্য সরকারি কর্মচারী ও DA বিষয়
১) এমনিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন।
২) রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


