...
...
Next Story

DA Protestor WB Govt Employee: ভোটের মুখে তৃণমূলের ছাত্র নেতার গুন্ডামির শিকার ডিএ আন্দোলনকারীরা, রক্ত ঝরল সরকারি কর্মীর

WB Government Employee: ঘটনাটি ঘটে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সামনেই। এই হামলার পরে অরিন্দমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। অভিযোগ, প্রায় ৪০ জন দুষ্কৃতী হামলা চালিয়েছিল হকি স্টিক এবং লাঠি নিয়ে।

Published on: Apr 11, 2026, 12:06:44 IST
Advertisement

ডিএ আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এই হামলায় জখম সরকারি কর্মীর নাম অরিন্দম মণ্ডল। তিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা। এই ঘটনাটি ঘটে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সামনেই। এই হামলার পরে অরিন্দমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। অভিযোগ, প্রায় ৪০ জন দুষ্কৃতী হামলা চালিয়েছিল হকি স্টিক এবং লাঠি নিয়ে।

ডিএ আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ডিএ আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

রিপোর্ট অনুযায়ী, বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় এবিটিএ-র হলঘরে সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের পরে যৌথ সংগ্রামী মঞ্চের কয়েকজন ছিলেন স্থানীয় স্কুলডাঙ্গা মাজারের কাছে। তখন নাকি তৃণমূলের ছাত্র নেতা সুরজ বক্সের নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা চালায় তাদের ওপর। যদিও ঘটনার সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে ভাস্কর ঘোষের অভিযোগ, যে লাঠি দিয়ে হামলা চালানো হয়েছিল, তার কয়েকটিতের ডগায় তৃণমূলের পতাকা লাগানো ছিল।

এই হামলা নিয়ে ভাস্কর ঘোষ বলেন, 'আমি শুনলাম সুরজ বক্স নামে একজনের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে হামলা করেছে। ওর মধ্যে তৃণমূলের ফ্ল্য়াগ দেওয়া লাঠিও ছিল। একেবারে খুনের চেষ্টার মতো ঘটনা। পুরো আক্রমণই হয়েছে মাথা, মুখ লক্ষ্য করে। ওদের উদ্দেশ্য ছিল অরিন্দমকে প্রাণে মারার। ওদের লক্ষ্যে আমিও ছিলাম।' এদিকে ঘটনায় আক্রান্ত অরিন্দম বলেন, 'মিটিং শেষ হওয়ার পরে, আমরা কিছু লোককে খাওয়া দাওয়া করাতে নিয়ে যাই। ওঁরা যে গাড়িটা নিয়ে এসেছিল, সেই গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল। আমরা ঠিক করি, ওখানে কিছু কেনাকাটা করব। কিন্তু গাড়ি দাঁড় করানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়। আমরা বলি, গাড়িটা-তো বেরিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। আমি বাইকের ওপরে ছিলাম, আমার গায়ে হাত তোলা হয়। ওরা যেন তৈরিই ছিল। মুহূর্তের মধ্যে লাঠি, হকি স্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হেলমেট, চশমা খুলে গেল আমার। দেখতে পাচ্ছিলাম না। সুরজ বক্স ছিল। উল্টোদিকে একটা পার্টি অফিস ছিল। জানি না যারা মারছিল তারা কোনও দলের নাকি দুষ্কৃতী। উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলেই মনে হয়।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe