অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Kolkata Data Centre Pipeline: কলকাতায় ডেটা সেন্টার প্রকল্পে ৫০ শতাংশ লাফ, ৭ শহরের মধ্যে বৃদ্ধির হারে শীর্ষে
Kolkata Data Centre Pipeline: কলকাতায় ডেটা সেন্টার প্রকল্পে ৫০ শতাংশ লাফ। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতের সাত শহরের মধ্যে বৃদ্ধির হারে শীর্ষে আছে তিলোত্তমা। তবে বড় পরিকাঠামোয় দূরত্ব এখনও অব্যাহত আছে।
Kolkata Data Centre Pipeline: কলকাতায় ডেটা সেন্টার প্রকল্পে ৫০ শতাংশ লাফ দেখা গেল বলে একটি রিপোর্টে জানানো হল। রিয়েল এস্টেট পরামর্শদাতা সংস্থা 'নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়া'-র রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে প্রস্তাবিত ডেটা সেন্টার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দেশের প্রধান সাতটি শহরের মধ্যে শতকরা বৃদ্ধির হারে শীর্ষে স্থান করে নিয়েছে কলকাতা।

বিশেষজ্ঞদের বক্তব্য, ডিজিটাল রূপান্তর, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডেটা সেন্টারই হল আধুনিক প্রযুক্তি বিশ্বের ডিজিটাল মূল ভিত্তি। এই পরিস্থিতিতে কলকাতার এই উত্থান রাজ্যের তথ্যপ্রযুক্তি খাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।
কলকাতার ছবিটা কীরকম?
নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায় প্রস্তাবিত ডেটা সেন্টার প্রকল্পের সংখ্যা দুই থেকে বেড়ে তিন হয়েছে। এই বৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল ১০ থেকে ৫০ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টারগুলি। এই ক্যাটেগরিতে প্রস্তাবিত প্রকল্পের সংখ্যা একটি থেকে বেড়ে দুটি হয়েছে। এছাড়া বাকি একটি কেন্দ্র রয়েছে ১০ মেগাওয়াটের কম ক্ষমতার ক্যাটেগরিতে।
সার্বিকভাবে ভারতের ছবিটা কীরকম?
শতাংশের নিরিখে কলকাতা বৃদ্ধির শীর্ষে থাকলেও বড় আকারের ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রে মুম্বই বা হায়দরাবাদের চেয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। রিপোর্টে অনুযায়ী, কলকাতায় এখনও পর্যন্ত ৫০-১০০ মেগাওয়াট বা ১০০ মেগাওয়াটের বেশি ক্ষমতার কোনও ডেটা সেন্টার প্রস্তাবিত হয়নি।
১) সামগ্রিক বৃদ্ধি: ২০২৫ সালে দেশের শীর্ষ সাতটি শহরে প্রস্তাবিত ডেটা কেন্দ্রের সংখ্যা ছিল ৭০টি, যা এবারের তৃতীয় ত্রৈমাসিকে ১৪.৩ শতাংশ বেড়ে ৮০-টিতে পৌঁছেছে।
২) মেগা হাবের আধিপত্য: ১০০ মেগাওয়াটের বেশি ক্ষমতার বড় ডেটা সেন্টারের সংখ্যা ১৫ থেকে লাফিয়ে বেড়ে ২৭-টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধির শামিল। জাতীয় পাইপলাইনের এক-তৃতীয়াংশের বেশি অংশই দখল করে রয়েছে এই অতি-বৃহৎ কেন্দ্রগুলি।
৩) ৫০ মেগাওয়াটের ঊর্ধ্বে প্রকল্প: মোট প্রস্তাবিত প্রকল্পের মধ্যে ৫০ মেগাওয়াটের চেয়ে বেশি ক্ষমতার ডেটা কেন্দ্রের অংশ বেড়ে ৫৫ শতাংশ ছুঁয়েছে, যা ২০২৫ সালে ছিল ৪৪.৩ শতাংশ।
শহরের তালিকায় শীর্ষ স্থানে কারা?
১) মুম্বই: মোট ৩৪টি প্রকল্প (জাতীয় পাইপলাইনের ৪২.৫ শতাংশ) নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশের আর্থিক রাজধানী। ১০০ মেগাওয়াটের বেশি ক্ষমতার প্রস্তাবিত কেন্দ্র রয়েছে ১৫টি।
২) হায়দরাবাদ: ১৫টি প্রকল্প (১৮.৮ শতাংশ) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই শহর। মেগা সেন্টারের ক্ষেত্রে বড় সাফল্য পেয়ে এটি প্রকল্পের সংখ্যা চার থেকে বাড়িয়ে আটটি করে ফেলেছে।
E-Paper
