Chicken Momo Packaging Charge Case: মোমো পার্সেলের জন্য ১০ টাকা বাড়তি নেয় কলকাতার দোকান, এবার দিতে হবে ৫২১১০ টাকা

Chicken Momo Packaging Charge Case: মোমো পার্সেলের জন্য প্যাকেজিং ফি হিসেবে ১০ টাকা বাড়তি নিয়েছিল কলকাতার দোকান। এবার দিতে হবে ৫২১১০ টাকা। সেই নির্দেশ দিল ক্রেতাসুরক্ষা কমিশন।

Published on: Nov 29, 2026, 08:00:10 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Chicken Momo Packaging Charge Case: চিকেন মোমোর পার্সেলের জন্য অতিরিক্ত প্যাকেজিং ফি গুনতে হয়েছিল ক্রেতাকে। সেই ঘটনায় কলকাতার দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ক্রেতাসুরক্ষা কমিশন। রিপোর্ট অনুযায়ী, কমিশন নির্দেশ দিয়েছে যে দু'প্লেট চিকেন মোমো পার্সেলের প্যাকেজিং ফি বাবদ যে ১০ টাকা নেওয়া হয়েছিল, সেটা ফেরত দিতে হবে দোকান কর্তৃপক্ষকে। তাছাড়া আরও ৫২,১০০ টাকা দিতে হবে। সবমিলিয়ে দোকান কর্তৃপক্ষকে ৫২,১১০ টাকা প্রদানের নির্দেশ দিয়েছে কমিশন।

মোমো পার্সেলের জন্য ১০ টাকা বাড়তি নেয় কলকাতার দোকান, এবার দিতে হবে ৫২১১০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
মোমো পার্সেলের জন্য ১০ টাকা বাড়তি নেয় কলকাতার দোকান, এবার দিতে হবে ৫২১১০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

আসলে কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৯ অক্টোবর। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই ক্রেতা দাবি করেন যে সেদিন কলকাতার ওই খাবারের দোকান থেকে ১০৯ টাকা করে দু'প্লেট চিকেন মোমো কেনেন। বিলের সময় দেখা যায়, খাবার প্যাক করার জন্য আলাদা করে ১০ টাকা প্যাকেজিং চার্জ যুক্ত করা হয়েছে। ক্রেতা ওই টাকা ফেরত চাইলেও দোকান কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। এরপরই বিষয়টি নিয়ে ক্রেতাসুরক্ষা কমিশনের দ্বারস্থ হন।

আরও পড়ুন: Sivok to Rangpo Railway Project Update: ট্রেনে করে সিকিমে যাওয়ার স্বপ্ন আরও হাতের কাছে! ‘বেকথ্রু’ মিলল ৫.৩ কিমির টানেলে

দোকান কর্তৃপক্ষের তরফে কী যুক্তি দেওয়া হয়?

শুনানিতে খাবারের দোকানের তরফে দাবি করা হয়, গ্রাহক নিজেই অতিরিক্ত প্যাকেজিং চেয়েছিলেন। যেহেতু তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, তাই খাবার যাতে ছড়িয়ে না পড়ে এবং সুরক্ষিত ও স্বাস্থ্যকর থাকে, সেই কারণেই বিশেষ প্যাকেজিং দেওয়া হয়েছিল। এই অতিরিক্ত চার্জের বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল এবং অর্ডার দেওয়ার আগে গ্রাহক তাতে সম্মতি দিয়েছিলেন।

আরও পড়ুন: Delimitation Bill: আসন পুর্নবিন্যাস বিল-এ PoKর জন্যও রয়েছে বড় ইঙ্গিতবহ বার্তা! কী বলা হচ্ছে?

তবে দোকান কর্তৃপক্ষের যুক্তির পক্ষে কোনও প্রমাণ পায়নি কমিশন। বরং কমিশনের স্পষ্ট বক্তব্য, গ্রাহক যে অতিরিক্ত প্যাকেজিংয়ের জন্য আলাদা করে অনুরোধ করেছিলেন কিংবা তাঁকে যে আগে থেকে অতিরিক্ত চার্জের কথা জানানো হয়েছিল, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ওই দোকান কর্তৃপক্ষ। সেই পরিস্থিতিতে ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইনের ৩৬(৫) ধারা প্রয়োগ করে কমিশন।

আরও পড়ুন: Bangladesh: ‘আন্তর্জাতিক নদীর জল একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি মানা হবে না’, বক্তা বাংলাদেশের মন্ত্রী

কমিশনের তরফে কী কী নির্দেশ দেওয়া হয়েছে?

১) প্যাকেজিং ফি ফেরত: প্যাকেজিং চার্জ বাবদ গ্রাহকের থেকে যে ১০ টাকা নেওয়া হয়েছিল, তা ফেরত দিতে হবে।

২) ক্ষতিপূরণ ও আইনি খরচ: গ্রাহককে ক্ষতিপূরণ বাবদ ১০০ টাকা দিতে হবে। আবার মামলার খরচ বাবদ দিতে হবে ২,০০০ টাকা।

৩) লিগ্যাল এইড ফান্ডে জমা: কনজিউমার লিগ্যাল এইড অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।