Sivok to Rangpo Railway Project Update: ট্রেনে করে সিকিমে যাওয়ার স্বপ্ন আরও হাতের কাছে! ‘বেকথ্রু’ মিলল ৫.৩ কিমির টানেলে

Sivok to Rangpo Railway Project Update: ট্রেনে করে সিকিমে যাওয়ার স্বপ্নপূরণের আরও একধাপ কাছে চলে এল ভারত। সেবক-রংপো রেললাইন প্রকল্পের দীর্ঘতম টানেলের কাজে বড়সড় সাফল্য মিলল। তার ফলে সব টানেলের কাজ সম্পন্ন হল।

Published on: Nov 29, 2026, 06:58:48 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Sivok to Rangpo Railway Project Update: সিকিমকে দেশের মূল রেল মানচিত্রে যুক্ত করার যে দীর্ঘদিনের স্বপ্ন আছে, তা পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্র। কারণ সেবক-রংপো নতুন রেললাইন দীর্ঘতম সুড়ঙ্গ টানেল ১০-র খনন কাজ শেষ করা হল। ৫.৩ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গের ক্ষেত্রে সাফল্য অর্জনের ফলে ওই রেললাইনের ১৪টি সুড়ঙ্গেরই খনন কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল। এই সাফল্যের ফলে পাহাড়ি রাজ্য সিকিমে প্রথমবার ট্রেন পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল।

সেবক-রংপো নতুন রেললাইন প্রকল্পের সবথেকে দীর্ঘ টানেলের খননকাজ সম্পন্ন হল। (ছবি সৌজন্যে ভারতীয় রেল)
সেবক-রংপো নতুন রেললাইন প্রকল্পের সবথেকে দীর্ঘ টানেলের খননকাজ সম্পন্ন হল। (ছবি সৌজন্যে ভারতীয় রেল)

অত্যন্ত কঠিন কাজ ছিল টানেল ১০-র কাজ

আধিকারিকরা জানিয়েছেন, সেবক-রংপো রেল প্রকল্পের মোট ১৪টি সুড়ঙ্গের মধ্যে ১০ নম্বর টানেলের দৈর্ঘ্য সবথেকে বেশি (৫.৩ কিলোমিটার)। হিমালয়ের অত্যন্ত বিপজ্জনক এবং দুর্বল ভূতাত্ত্বিক অঞ্চলের বুক চিরে এই সুড়ঙ্গ নির্মাণ ছিল এক বিরাট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই দীর্ঘ পথ দ্রুত এবং নির্ভুলভাবে কাটার জন্য সুড়ঙ্গটির দুই প্রান্তের পাশাপাশি দু’টি অতিরিক্ত অ্যাক্সেস টানেল তৈরি করে একসঙ্গে একাধিক দিক থেকে খনন কাজ চালানো হয়েছিল।

আরও পড়ুন: Bangladesh: ‘আন্তর্জাতিক নদীর জল একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি মানা হবে না’, বক্তা বাংলাদেশের মন্ত্রী

২৭ নভেম্বর সকালে আসে সেই প্রতীক্ষিত সাফল্য

অবশেষে ২৭ নভেম্বর সকালে দুই প্রান্তের খননকারী দল একে অপরের মুখোমুখি হয়। শেষ পাথর সরানোর সঙ্গে-সঙ্গে মেলে সাফল্য। প্রাথমিক এবং সবচেয়ে কঠিন ধাপ হিসেবে খনন কাজ শেষ হওয়ার পর এবার পরবর্তী স্তরের কাজ দ্রুত গতিতে এগোবে। ইঞ্জিনিয়ারদের মতে, এরপর টানেল লাইনিং, ব্যালাস্টলেস ট্র্যাক বসানো এবং আধুনিক রেল নিরাপত্তা ও সিগন্যালিং ব্যবস্থা স্থাপনের কাজ শুরু হবে।

আরও পড়ুন: মহিলাদের সংরক্ষণে কোনও বাধাই মানবে না মোদী সরকার! বিরোধীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, ২০২৯-এর ভোটেই ৩৩% আসন মহিলাদের

ওই রেললাইনের ফলে কী কী লাভ হবে?

উত্তরবঙ্গের সমতল থেকে সিকিমের পাহাড়ি কোলে ট্রেন নিয়ে যাওয়ার এই মেগা প্রজেক্টের মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। এই ব্রডগেজ রেললাইন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা এবং সিকিমের পাকইয়োং জেলার অত্যন্ত দুর্গম ও খাড়া পাহাড়ি এলাকা দিয়ে অতিক্রম করেছে। তার ফলে যেমন পর্যটন বৃদ্ধি পাবে, অর্থনীতি আরও মজবুত হবে। সিকিমের সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি সীমান্তে ভারতীয় সামরিক বাহিনীর কাছে প্রয়োজনীয় রসদ পৌঁছানোর কাজটা আরও সহজ উঠবে বলে সংশ্লিষ্ট মহলের মতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Delimitation Bill: আসন পুর্নবিন্যাস বিল-এ PoKর জন্যও রয়েছে বড় ইঙ্গিতবহ বার্তা! কী বলা হচ্ছে?

১) পর্যটন শিল্পের বিকাশ: শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি সিকিমের রংপো পর্যন্ত রেলে যাতায়াত সহজ হওয়ায় পর্যটকের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে।

২) পণ্য পরিবহন ও বাজার সংযোগ: চাল, ডাল, জ্বালানি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সিকিমে পাঠানো যেমন সহজ হবে, তেমনই সিকিমের স্থানীয় জৈব পণ্য ও ফলমূল দেশের বড়-বড় বাজারে দ্রুত পৌঁছাবে।

৩) আর্থ-সামাজিক উন্নতি: এই রেল সংযোগ পুরো পূর্ব হিমালয় অঞ্চলের অর্থনৈতিক চিত্রে এক বিশাল পরিবর্তন আনবে এবং স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।