...
...
Next Story

Delhi Gangrape: নির্ভয়াকাণ্ডের স্মৃতি ফিরল দিল্লিতে, স্লিপার বাসে তরুণীকে গণধর্ষণ, রক্তাক্ত অবস্থায় ফেলে গেল রাস্তায়

সোমবার রাতে কাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা তরুণী। সরস্বতী বিহারের বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সেখানে একটি স্লিপার বাস থামে। বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক যুবক তাঁকে জোর করে বাসের ভিতরে নিয়ে যায়।

Published on: May 14, 2026, 09:46:12 IST
Advertisement

ফের নির্ভয়াকাণ্ডের ছায়া দিল্লিতে। সোমবার গভীর রাতে দিল্লির রানিবাগ এলাকায় চলন্ত স্লিপার বাসে গণধর্ষণ করা হয় এক তরুণীকে। জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ৩০ বছর। পুলিশ ঘটনায় ব্যবহৃত বাসটি বাজেয়াপ্ত করেছে এবং নির্যাতিতার জবানবন্দির ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের সন্ধান জোরদার করা হয়েছে। নির্যাতিতা সেই তরুণী পিতমপুরার বস্তিতে থাকেন এবং মঙ্গলপুরীর একটি কারখানায় কাজ করেন। সোমবার রাতে কাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সরস্বতী বিহারের বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সেখানে একটি স্লিপার বাস থামে। বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক যুবক তাঁকে জোর করে বাসের ভিতরে নিয়ে যায়।

সরস্বতী বিহারের বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছ থেকে জোর করে বাসে তোলা হয়েছিল সেই তরুণীকে।
সরস্বতী বিহারের বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছ থেকে জোর করে বাসে তোলা হয়েছিল সেই তরুণীকে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, বাসের ভিতরে ঢুকতেই অভিযুক্তরা দরজা বন্ধ করে দেয় এবং চালককে বাস চালাতে বলে। চলন্ত বাসে দুই যুবক তাঁকে ধর্ষণ করে। নাংলোই মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ ধরে এই ঘটনা চলে। প্রায় দুই ঘণ্টা ধরে যৌন নির্যাতনের পর রাত ২টোর দিকে অভিযুক্তরা নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরে প্রাথমিকভাবে নাংলোই থানায় ফোন করে অভিযোগ জানানো হয়েছিল। তবে ঘটনাটি রানিবাগ থানা এলাকায় হওয়ায় মামলাটি সেখানে স্থানান্তরিত করা হয়। খবর পেয়েই রানিবাগ পুলিশ তৎপর হয়ে ওঠে। এক মহিলা সাব-ইন্সপেক্টর নির্যাতিতাকে বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যান। যেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানানান, নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। এই আবহে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্যাতিতা হাসপাতালে থাকতে চাননি। নির্যাতিতা জানান, তাঁর স্বামী একজন যক্ষ্মা রোগী এবং তাঁর ৮, ৬ এবং ৪ বছর বয়সি তিনটি কন্যা রয়েছে। সিসিটিভি ফুটেজ স্ক্যান করে পুলিশের দল বিহারের রেজিস্ট্রেশন নম্বরের বাসটিকে চিহ্নিত করে এবং তা বাজেয়াপ্ত করেছে। চলছে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ। এদিকে বাসের ভেতর থেকে প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের একটি ফরেনসিক টিম কাজে নেমে পড়ে। বাস মালিকের সঙ্গে যোগাযোগ করে চালক ও মূল দুই অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের সম্ভাব্য গোপন আস্তানায় অভিযান চালানো হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। সেই রাতে এই বাসের রুট ও অভিযুক্তদের গতিবিধি নিশ্চিত করতে এলাকার সিসিটিভি ফুটেজও স্ক্যান করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks