Cyclone Chances and Rain in Bengal: এই মাসেই ঘূর্ণিঝড়? লক্ষ্মীপুজোয় গভীর নিম্নচাপের জন্ম, ভারী বৃষ্টির আভাস বাংলায়
Cyclone Chances and Rain in Bengal: কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামিদিনে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। তারইমধ্যে এই মাসের শেষে এবং পরের মাসের শুরুতে ভারী বৃষ্টির আভাস পশ্চিমবঙ্গে।
Cyclone Chances and Rain in Bengal: কালীপুজোর (৮ নভেম্বর) আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হল। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আবহবিদরা জানিয়েছেন, আজই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ জন্মাতে পারে। যা ধাপে-ধাপে আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসতে থাকবে। আপাতত যা অভিমুখ, তাতে ভারতের পূর্ব উপকূলের দিকেই আসবে সেই সম্ভাব্য নিম্নচাপ। একাধিক মডেলে সেই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও বিষয়টি নিয়ে ভারতীয় মৌসম ভবনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন গভীর নিম্নচাপ তৈরি
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে আজ একটি নিম্নচাপ তৈরি হবে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন (রবিবার) সেটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে যাবে বলে আভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে। অর্থাৎ গন্তব্য হবে ভারতের পূর্ব উপকূলের দিকে - সেটা পশ্চিমবঙ্গ উপকূলও হতে পারে, আবার হতে পারে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলও।
জোড়া প্রশ্ন ভাবাচ্ছে আবহবিদদের
তারইমধ্যে কয়েকটি প্রশ্ন ভাবাচ্ছে আবহবিদদের। প্রথমত, যে সম্ভাব্য নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে, তা কোথা দিয়ে আসবে? স্থলভাগে প্রবেশ করবে কোন অঞ্চল দিয়ে? দ্বিতীয়ত, স্থলভাগে প্রবেশের পরে কোন দিকে যাবে সম্ভাব্য নিম্নচাপ বা ঘূর্ণিঝড়? বিশেষত দুর্গাপুজোর আগেই বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটার স্মৃতি এখনও টাটকা আছে। অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করলেও আচমকা ডানদিকে ঘুরে গিয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি নিয়ে এসেছিল।
সেই আবহে বিভিন্ন বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থার তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে সেই সম্ভাব্য নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের পরে সেটি আচমকা বাঁক নিতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকেও ঘুরে যেতে পারে বলে বিভিন্ন বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থার তরফে আভাস দেওয়া হয়েছে।
অক্টোবরের শেষে ও নভেম্বরের শুরুতে ভারী বৃষ্টির আশঙ্কা
পুরো বিষয়টা স্পষ্ট হতে আরও কয়েকটা দিন লাগবে। এমনিতে অক্টোবরের শেষে এবং নভেম্বরের একদম শুরুতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, সেটার উত্তর পেতেও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Chorbagan Incident: 'মণ্ডপ ভেঙে যাচ্ছে!' চোরবাগান কাণ্ডে নদিয়া থেকে ঘোষককে আটক করল পুলিশ
আপাতত আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৭ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর ২৮ অক্টোবর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া)।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


