Jaishankar visit to Azerbaijan: মালদ্বীপের সঙ্গে ‘প্রেমে’ মশগুল পাকিস্তানকে ‘বুলেট’ মারল ভারত! কালই হবে অ্যাকশন

Jaishankar visit to Azerbaijan: মালদ্বীপের সঙ্গে ‘প্রেমে’ মশগুল পাকিস্তানকে ‘বুলেট’ মারল ভারত! কালই হবে অ্যাকশন। যা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ পাকিস্তানের ‘বন্ধু’ দেশ যুক্ত আছে।

Published on: Oct 22, 2026, 18:58:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Jaishankar visit to Azerbaijan: পাকিস্তানের ‘বন্ধু’ দেশে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার সরকারি সফরে বিদেশমন্ত্রী আজারবাইজানে যাচ্ছেন। সেই ঝটিকা সফরে আজারবাইজানের বিদেশমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করা হবে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

আজারবাইজানে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ছবি সৌজন্যে পিটিআই)
আজারবাইজানে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ছবি সৌজন্যে পিটিআই)

অপারেশন সিঁদুরের পরে ২ দেশের সম্পর্ক ধাক্কা খেয়েছিল

যে সফরের গুরুত্ব অত্যন্ত বেশি বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে এসেছে আজারবাইজান। বিশেষত ২০২৫ সালের অপারেশন সিঁদুরের পরে যেভাবে খোলাখুলি পাকিস্তানের সমর্থন করে ভারতের নিন্দা করেছিল আজারবাইজান, তারপর নয়াদিল্লি এবং বাকুর সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। দু'দেশের সম্পর্কে এমনিতেই কোনওদিন আহামরি ছিল না। অপারেশন সিঁদুরের পরে মুখ থুবড়ে পড়েছিল দ্বিপাক্ষিক সম্পর্ক।

সম্পর্ক মেরামতির কাজ, মোদীর মেগা বৈঠক

তবে পরবর্তীতে ছবিটা কিছুটা পালটাতে থাকে। এমনকী সপ্তাহকয়েক আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেইসঙ্গে চলতি বছরের গোড়ার দিকে বাকুতে দু'দেশের বিদেশ মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকও হয়।

আরও পড়ুন: Neha Bora on CJP Protest: ‘আমি CJP-র সঙ্গে যুক্ত ছিলাম না, সেদিন….’, পুলিশের নোটিশ পেতেই বললেন নেহা বোরা

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়েও কথা হয়েছে। যা ভারতের নিরিখে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ ভারতের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সন্ত্রাস বলতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপের বিষয়টিই উঠে আসে। আর ইসলামাবাদের একটি ‘বন্ধু’ দেশই পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছে, তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন: Indian Good Maharaja Jaam Saheb: ভারতের এই রাজাকে 'ভালো মহারাজা' বলে পোল্যান্ড, তাঁর কথা মোদীর মুখে, কে আসলে তিনি?

মালদ্বীপের সঙ্গে 'প্রেমে' মশগুল হওয়ার চেষ্টা পাকিস্তানের

সেই রেশ ধরে এবার সোজা আজারবাইজানেই যাচ্ছেন জয়শংকর। যে বিষয়টি পাকিস্তানের জন্য যথেষ্ট অস্বস্তির। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আপাতত মালদ্বীপের সঙ্গে 'প্রেমে' মশগুল হওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু পাকিস্তানে গিয়ে প্রতিরক্ষা, সামুদ্রিক সুরক্ষা-সহ ২০টি মউ স্বাক্ষর করেছেন। দু'বছরে বাণিজ্যের পরিমাণ ১৪ গুণেরও বেশি বাড়ানোর বিষয়ে রাজি হয়েছেন।

আরও পড়ুন: Iran and Asim Munir: ‘আপনার বিমানে চড়ে ফেরত যান’, মুনিরকে ধুয়ে দিল পাকিস্তানের প্রতিবেশী ইরান! কেন? এল নয়া রিপোর্ট

ওই বিষয়টি ভারতের জন্য যথেষ্ট অস্বস্তিকর ছিল। কারণ ভারতের মহাসাগর ঘেঁষে অবস্থিত মালদ্বীপ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও বছরের পর বছর ধরে মালদ্বীপকে অপরিসীম সাহায্য করে এসেছে। পরিকাঠামো করে তুলতে সহায়তা করেছে। সহায়তা করেছে অর্থনীতিকে দাঁড় করাতে। সেই দেশের সঙ্গে পাকিস্তানের ‘দহরম-মহরম’ একেবারেই ভালো নয় ভারতের জন্য।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More