Dilip mocks Abhishek over egg attack plea: 'ডিম তো বাড়িতে খান, বাইরেও একটু খান', অভিষেকের আর্জি নিয়ে চরম খোঁচা দিলীপের

Dilip mocks Abhishek over egg attack plea: ডিম ছোড়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জি জানান কলকাতা হাইকোর্টে, তা নিয়ে চরম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Published on: Jul 11, 2026, 11:58:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dilip mocks Abhishek over egg attack plea: ইতিমধ্যে একবার ডিম আক্রমণের মুখে পড়েছেন। খেয়েছেন কিল-ঘুষিও। তারইমধ্যে এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা চলার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (কালীঘাট তৃণমূল) অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানান যে তাঁকে যেন ডিম ছুড়ে মারা না হয়। যা নিয়ে তাঁকে কটাক্ষ করলেন বিজেপি তথা তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যদি একটা ডিম খেতে হয়, কী অসুবিধা আছে? ডিম তো বাড়িতে খান, বাইরেও একটু খান। সেদ্ধ করে খেতেন, নাহলে কাঁচা খান।’ তবে সেইসঙ্গে এটাও স্মরণ করিয়ে দেন যে পুলিশ যেন পর্যাপ্ত নিরাপত্তা দেয়, আইন-শৃঙ্খলা ব্যবস্থা যাতে নিয়ন্ত্রণে থাকে।

ডিম ছোড়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জি জানান কলকাতা হাইকোর্টে, তা নিয়ে চরম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
ডিম ছোড়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জি জানান কলকাতা হাইকোর্টে, তা নিয়ে চরম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আমাদের মারধর করা হত, বিস্ফোরক দিলীপ

শনিবার সকালে নিউ টাউনের ইকোপার্কে মর্নিং ওয়াকের সময় অভিষেকের ডিম ‘আতঙ্ক’ নিয়ে প্রশ্ন করা হয় দিলীপকে। সেটার প্রেক্ষিতে পঞ্চায়েত মন্ত্রী বলেন, ‘বিচারব্যবস্থা বিচার করবে। পুলিশের দায়িত্ব আছে সুরক্ষা দেওয়ার। আমরাও তো এই ধরনের আপিল করতাম। এই ধরনের কোনও দুর্ঘটনা ঘটলে আমরা যেতাম। কোনও জেলায় কর্মসূচির জন্য এই তৃণমূলের দুষ্কৃতীরা ঘিরে ধরে গাড়ি ভাঙত, ইট-পাটকেল মারত, মাথা ফাটাত আমাদের কর্মীদের।’

আরও পড়ুন: IFS Officer Pooja Kumari Jha: প্রথমবারেই UPSC ক্র্যাক! বাংলাদেশের মাটিতে ঝড় তোলা IFS অফিসার পূজা ঝা আসলে কে?

‘যদি একটা ডিম খেতে হয়, কী অসুবিধা আছে?’

সেইসঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘ভোটের কয়েকদিন আগে পর্যন্ত খগেন মুর্মু, ওখানকার বিধায়ককে রক্তাক্ত করা হয়েছে। সেটা তো আমরা ভুলিনি। তার বদলে যদি একটা ডিম খেতে হয়, কী অসুবিধা আছে? ডিম তো বাড়িতে খান, বাইরেও একটু খান। সেদ্ধ করে খেতেন, নাহলে কাঁচা খান। এরা কখনও দুষ্কৃতীদের নিন্দা করেছেন?’

আরও পড়ুন: Bengal Rain Forecast Latest Update: আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, ভাসবে উত্তর, কমলা সতর্কতা তিনে, কোথায় ঝড়?

হাইকোর্টে ভর্ৎসিত হয়েছেন অভিষেক

আর অভিষেক সেই আর্জি জানান শুক্রবার। বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই মামলায় একাধিকবার কণ্ঠস্বরের নমুনা জমা দিতে বলা হয়েছিল অভিষেককে। তবে শেষবারও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তা নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত হয়েছেন অভিষেক।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More