Bengal Rain Forecast Latest Update: আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, ভাসবে উত্তর, কমলা সতর্কতা তিনে, কোথায় ঝড়?
Bengal Rain Forecast Latest Update: বর্ষার মধ্যেই আজ উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হবে তিনটি জেলায়। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে আজ। সেজন্য জেলায়-জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
Bengal Rain Forecast Latest Update: উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আজও। রীতিমতো ভাসবে উপরের পাঁচটি জেলা। ওই পাঁচটি জেলার মধ্যে তিনটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। সেজন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে. দুটি জেলায় হবে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার)। বাকি যাবে না উত্তরবঙ্গের বাকি তিনটি জেলাও। সেখানেও ভারী বৃষ্টি হবে। একইভাবে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সার্বিকভাবে আজ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কম থাকবে।

উত্তরবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে?
১) দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
৩) সবমিলিয়ে আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ?
১) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) দক্ষিণবঙ্গের বাকি ১০টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৩) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া আজ কেমন থাকছে?
১) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। এক-দু'পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


