...
...
Next Story

Richest Candidate: কোটিপতি Vs ৫০০ পুঁজির লড়াই! প্রথম দফায় প্রার্থীদের সম্পদ নিয়ে চর্চা তুঙ্গে, টাকার অঙ্কে ঘুৱে মাথা

Richest Candidate: হলফনামা বিচারে দেখা যাচ্ছে, আগামী ২৩ এপ্রিলের ভোটে কোটিপতি প্রার্থী রয়েছে মোট ৩০৯ জন। এরমধ্যে দেখা যাচ্ছে প্রার্থীদের দল ভিত্তিক গড় সম্পদের পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৩৫ হাজার ৪৭৭ টাকা।

Published on: Apr 20, 2026, 22:01:11 IST
Advertisement

Richest Candidate: কারও সম্পদ টেনেটুনে ৫০০, কারও ৭০০ টাকা। আবার কারও সম্পদ ১৩৩ কোটির বেশি। আগামী ২৩ এপ্রিল, প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা ১৫২টি কেন্দ্রের প্রার্থীদের সম্পদের হিসাবে এমনই বিস্তর ফারাক প্রকাশ্যে এসেছে। যেখানে প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি সেখানে বহু প্রার্থীর সম্পদ হাজার টাকাও পেরচ্ছে না।

প্রথম দফায় প্রার্থীদের সম্পদ নিয়ে চর্চা তুঙ্গে
প্রথম দফায় প্রার্থীদের সম্পদ নিয়ে চর্চা তুঙ্গে

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, দুর্গাপুর পূর্ব কেন্দ্রে আম জনতা পার্টির প্রার্থী রুবিয়া বেগমের মোট সম্পত্তি ৫০০ টাকা। তেমনই আবার মেদিনীপুরের এসইউসিআই প্রার্থী সুশ্রিতা সোরেনের স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পদ রয়েছে ৭০০ টাকা। অন্যদিকে, জলপাইগুড়ি কেন্দ্রের এসইউসিআই প্রার্থী যশোদা বর্মণের সম্পত্তির পরিমাণ মাত্র ৯২৪ টাকা। হলফনামা বিচারে দেখা যাচ্ছে, ১০ কোটি টাকা ও তার বেশি রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৩৫ জন। ৫ থেকে ১০ কোটির সম্পত্তির অধিকারী ৪৬ জন। ১ থেকে ৫ কোটি রয়েছে ২২৮ জনের। আর ২০ লক্ষ টাকার কম রয়েছে ৭১৮ জনের। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৫ জন প্রার্থী। তাদের মধ্যে রাজনৈতিক দলের ১০০৯ জন। আর নির্দল প্রার্থী রয়েছেন ৪৬৬ জন। হলফনামা পেশের সময় তাঁরা স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ জমা দিয়েছেন।

হলফনামা বিচারে দেখা যাচ্ছে, আগামী ২৩ এপ্রিলের ভোটে কোটিপতি প্রার্থী রয়েছে মোট ৩০৯ জন। এরমধ্যে দেখা যাচ্ছে প্রার্থীদের দল ভিত্তিক গড় সম্পদের পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৩৫ হাজার ৪৭৭ টাকা। মানে কোটিপতির বেশি। আবার বহু প্রার্থীরই স্থাবর, অস্থাবর সম্পত্তি মিলিয়েও তা হাজার পাঁচেক টাকা পার করেনি। দল ভিত্তিক হিসেব অনুযায়ী, তৃণমূল কংগ্রেসে কোটিপতি প্রার্থীর সংখ্যা ১০৬ জন, যা তাদের মোট প্রার্থীর প্রায় ৭২ শতাংশ। বিজেপির ক্ষেত্রে এই সংখ্যা ৭১ জন, অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ। জাতীয় কংগ্রেসের ৫০ জন (৩৩ শতাংশ) এবং সিপিআই(এম)-এর ২৪ জন (২৪ শতাংশ) প্রার্থী কোটিপতি তালিকায় রয়েছেন। সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী রয়েছে তৃণমূলেই। গড় সম্পদের নিরিখেও দলগুলির মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। তৃণমূলের ১৪৮ জন প্রার্থীর গড় সম্পদ প্রায় ৫.৭০ কোটি টাকা, যা তালিকায় সর্বোচ্চ। বিজেপির ১৫২ জন প্রার্থীর গড় সম্পদ ২.৫৭ কোটি টাকা, কংগ্রেসের ১৫১ জনের গড় ২.০৬ কোটি টাকা। অন্যদিকে, সিপিআই(এম)-এর ৯৮ জন প্রার্থীর গড় সম্পদ সবচেয়ে কম, প্রায় ৯২.৪২ লক্ষ টাকা। পাশাপাশি, সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে উঠে এসেছেন তৃণমূলের জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী জাকির হোসেন, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩৩ কোটি ৫২ লক্ষ টাকা। এছাড়াও তৃণমূলেরই বাঁকুড়ার বরজোড়া কেন্দ্রের প্রার্থী গৌতম মিশ্র (শ্যাম)-এর সম্পদ ১০৫ কোটি ৭৫ লক্ষ টাকা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্তর সম্পদ ৭২ কোটি ৭৪ লক্ষ টাকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks