...
...
Next Story

Durgapur News: ফ্রিজে পচা মাখন-মাংস! দুর্গাপুরের হোটেলে ভয়ঙ্কর ছবি, তাজ্জব খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা

Durgapur News: শুক্রবার খাদ্য সুরক্ষা দফতর দুর্গাপুরের একের পর এক হোটেলে অভিযান চালায়। রান্নাঘর এবং খাবার মজুত রাখার জায়গা খতিয়ে দেখতেই একের পর এক অনিয়ম চোখে পড়ে।

Published on: Nov 6, 2026, 15:10:24 IST
Advertisement

Durgapur News: বাইরে থেকে ঝকঝকে হোটেল। কিন্তু রান্নাঘরের ভিতরে কী অবস্থা, তা জানলে হয়তো সেখানে খেতে যাওয়ার আগে দু’বার ভাববেন। কালীপুজোর আগে দুর্গাপুরের একাধিক হোটেলে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে এমনই চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে। শহরের একাধিক নামী হোটেলের রান্নাঘরের অন্দরমহলের এই ছবি সামনে আসতেই চোখ কপালে জোগাড়। খাবারের মান নিয়ে উঠছে প্রশ্ন।

দুর্গাপুরের হোটেলে ভয়ঙ্কর ছবি, তাজ্জব খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা (AP Photo/Stephanie Scarbrough)
দুর্গাপুরের হোটেলে ভয়ঙ্কর ছবি, তাজ্জব খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা (AP Photo/Stephanie Scarbrough)

শুক্রবার খাদ্য সুরক্ষা দফতর দুর্গাপুরের একের পর এক হোটেলে অভিযান চালায়। রান্নাঘর এবং খাবার মজুত রাখার জায়গা খতিয়ে দেখতেই একের পর এক অনিয়ম চোখে পড়ে। কোথাও মাখন থেকে বেরচ্ছে দুর্গন্ধ, কোথাও আবার রান্নাঘরে পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি। শুধু তাই নয়, হোটেলের ফ্রিজের ভিতরে দিনের পর দিন জমিয়ে রাখা হয়েছে পুরনো গ্রেভি। উদ্ধার হয়েছে বাসি মুরগির মাংস-সহ নানা ধরনের খাবারও। অর্থাৎ, যে খাবার পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের পাতে, তার গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। অভিযান চলাকালীন হোটেলগুলির রান্নাঘরের অপরিচ্ছন্নতাও নজরে আসে আধিকারিকদের। খাবার রাখার ক্ষেত্রে নিয়ম না মানা এবং বিভিন্ন মশলা ও খাদ্যসামগ্রীর মেয়াদ সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। খাবার রাখার নির্দিষ্ট নিয়ম থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই নিয়মভঙ্গের অভিযোগে একাধিক হোটেলকে জরিমানা করেছে খাদ্য সুরক্ষা দফতর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks