...
...
Next Story

Tarakeswar Municipality: পরিচ্ছন্নতার বিচারে দেশজুড়ে সেরাদের তালিকায় বাংলা! আজই বিশেষ পুরস্কার পাচ্ছে তারকেশ্বর

Tarakeswar Municipality: সম্প্রতি কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর বিষয়টি জানিয়ে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি পাঠিয়েছেন। এই সম্মান প্রদানের জন্য বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Published on: Nov 11, 2026, 21:39:29 IST
Advertisement

Tarakeswar Municipality: দীর্ঘদিন জাতীয় স্তরের পরিচ্ছন্নতা মূল্যায়নে বাংলার শহরগুলির উপস্থিতি ছিল না বললেই চলে। এবার সেই ছবিতে বদলের ইঙ্গিত মিলল। পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬-এ জাতীয় স্তরে পুরস্কার পেল পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর তারকেশ্বর (Tarakeswar)। আজই সেই সম্মান ও বিশেষ পুরস্কার পেতে চলেছে তারকেশ্বর পৌরসভা। নয়াদিল্লির ‘বিজ্ঞান ভবনে’ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘ প্রায় ১০ বছর স্বচ্ছ সর্বেক্ষণে অংশ নেয়নি পশ্চিমবঙ্গ। ফলে দেশের অন্যান্য শহরের সঙ্গে পরিচ্ছন্নতার নিরিখে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল রাজ্যের শহরগুলি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয়। সম্প্রতি শ্রাবণী মেলা চলছিল। জাতীয় মেলা শ্রাবণী মেলা চলাকালীন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সামলে যেভাবে তারকেশ্বর শহর ও মন্দির প্রাঙ্গণকে আবর্জনামুক্ত রাখা হয়েছিল, তারই ফলশ্রুতি এই জাতীয় সম্মান। সম্প্রতি কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর বিষয়টি জানিয়ে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি পাঠিয়েছেন। এই সম্মান প্রদানের জন্য বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তারকেশ্বরের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ফলে দীর্ঘ বিরতির পর জাতীয় স্তরের এই স্বীকৃতি রাজ্যের নগর প্রশাসনের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, মেলা প্রাঙ্গন ও শহরকে পরিষ্কার রাখতে পুরো তারকেশ্বর শহরকে ১০টি জোনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের অধীনে মোট ১৮০ জন সাফাইকর্মী দিন-রাত দুটি শিফটে কাজ করেছেন। বিশেষ নজর দেওয়া হয়েছিল বাবা তারকেশ্বরের মন্দির চত্বর এবং পবিত্র দুধপুকুরের দিকে। মন্দিরের প্রতিটি শিফটে ৫০ থেকে ৬০ জন কর্মী মোতায়েন ছিলেন, যাঁরা অনবরত প্লাস্টিকের ঘট, ফুল, বেলপাতা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করে গিয়েছেন। মেলা চলাকালীন এবং মেলা পরবর্তী সময় মিলিয়ে মোট ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য শহর থেকে অপসারণ করা হয়। এর মধ্যে মেলা চলাকালীন সংগৃহীত ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছিল বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে। তারকেশ্বরের এই সাফল্য আগামীদিনে রাজ্যের অন্যান্য পুরসভাগুলির কাছেও এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks