WB Voting Documents and Mobile Rule: ভোটার কার্ড হারিয়েছেন? এই ১২ নথি থাকলেও দেওয়া যাবে ভোট, কী কী? মোবাইল রাখা যাবে?
WB Voting Documents and Mobile Rule: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে রাত পোহালেই। ভোটার কার্ড হারিয়ে গেলেও ভোট দিতে পারবেন। ভোটার কার্ড ছাড়াও ১২টি নথি গৃহীত হবে ভোটদানের সময়। কী কী নথি লাগবে?
WB Voting Documents and Mobile Rule: সেই বহু প্রতীক্ষিত দিন প্রায় চলে এসেছে। আর কয়েক ঘণ্টা পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভোট দেবেন রাজ্যের অর্ধেকের বেশি আসনের ভোটাররা। মোট ১৫২টি আসনে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। তবে ভোটদানের জন্য যে শুধু ভোটার কার্ড গৃহীত হবে, তা নয়। ভোটার কার্ড ছাড়াও ১২টি নথি দেখিয়ে ভোট দিতে পারবেন। ভোটার কার্ডের পাশাপাশি কোন ১২টি নথি গৃহীত হবে, তা ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে।
ভোট দেওয়ার জন্য কোন কোন নথি গ্রহণযোগ্য হবে?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে রাত পোহালেই। (ছবি সৌজন্যে পিটিআই)
এবার কমিশনের তরফে মোবাইল নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার বাড়িতে মোবাইল রেখে বা বাইরে অচেনা কারও কাছে দিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে হবে না ভোটারদের। প্রতিটি বুথের বাইরে মোবাইল ডিপোজিট সেন্টার থাকছে। ভোটাররা সেখানে মোবাইল ফোন জমা দিয়ে ভোট দিতে পারবেন। তারপর ভোটদানের পরে মোবাইল সংগ্রহ করে নিতে পারবেন।
{{/usCountry}}
{{#usCountry}}
এবার কমিশনের তরফে মোবাইল নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার বাড়িতে মোবাইল রেখে বা বাইরে অচেনা কারও কাছে দিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে হবে না ভোটারদের। প্রতিটি বুথের বাইরে মোবাইল ডিপোজিট সেন্টার থাকছে। ভোটাররা সেখানে মোবাইল ফোন জমা দিয়ে ভোট দিতে পারবেন। তারপর ভোটদানের পরে মোবাইল সংগ্রহ করে নিতে পারবেন।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/WB Voting Documents and Mobile Rule: ভোটার কার্ড হারিয়েছেন? এই ১২ নথি থাকলেও দেওয়া যাবে ভোট, কী কী? মোবাইল রাখা যাবে?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe