...
...
Next Story

Nadia Double Murder: নদিয়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে, প্রথমে চলে গুলি, তারপর ধারালো অস্ত্রের কোপ

শনিবার সন্ধ্যায় বেথুয়া-ডহরি রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ।

Published on: Aug 16, 2026, 07:58:22 IST
Advertisement

Nadia Double Murder: স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে এক কংগ্রেস নেতা ও তাঁর ছেলের। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয় বলেও অভিযোগ উঠেছে। মৃতদের নাম আনিসুর রহমান ও আবু সুফিয়ান। আনিসুর রহমান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। তিনি নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন। নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি। তাঁর ছেলে আবু সুফিয়ানও কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার সন্ধ্যায় বেথুয়া-ডহরি রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, প্রথমে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু’জনের দেহ উদ্ধার করে পুলিশ। পরে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও সেখানে যান। আনিসুর রহমান এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তাঁর ছেলে আবু সুফিয়ান কল্যাণীতে থেকে এলএলবি পড়ছিলেন বলে পরিবার জানিয়েছে।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতদের পরিবার। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। জুব্বার শেখ বর্তমানে জেলে রয়েছেন বলেও পরিবারের দাবি। তাঁর অনুগামীরা এই হামলায় জড়িত থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks