...
...
Next Story

'অভয়ার মা-কে জেতান!' পানিহাটি থেকে CPIM প্রার্থী প্রত্যাহারের ডাক একদা বামমনস্ক চিকিৎসকের

পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সমর্থনে নিজের 'পুরনো শিবির' বামেদেরই ‘তোপ’ দাগলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

Published on: Mar 22, 2026, 19:27:13 IST
Advertisement

২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলা। তার থেকেও উত্তপ্ত সম্ভবত পানিহাটি। যেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। তবে নজর কিন্তু বিজেপির দিকে। বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে বিজেপর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন আরজি কর-কাণ্ডে অভয়ার মা। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে ও মেয়ের সঠিক বিচার পেতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। পানিহাটি কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন তিনি। এবার নতুন দাবি তুললেন একসময় বামমনস্ক হিসাবে পরিচিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

CPIM প্রার্থী প্রত্যাহারের ডাক একদা বামমনস্ক চিকিৎসকের (সৌজন্যে ফেসবুক )
CPIM প্রার্থী প্রত্যাহারের ডাক একদা বামমনস্ক চিকিৎসকের (সৌজন্যে ফেসবুক )

পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সমর্থনে নিজের 'পুরনো শিবির' বামেদেরই ‘তোপ’ দাগলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর উচিত পানিহাটি থেকে নাম প্রত্যাহার করে নেওয়া। কোনওভাবেই যেন অভয়ার মা হেরে না যান, সেটা নিশ্চিত করতে হবে। বলে রাখা ভালো, বামেদের হয়ে অতীতে ভোটপ্রচারেও দেখা গিয়েছে নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। সেই নারায়ণ বন্দ্যোপাধ্যায়কেই আবার সদ্য দেখা গিয়েছে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত আরজি কর আন্দোলনের অন্যতম মুখ। এমনকী ওই সময় বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছে তাঁকে। নির্বাচনী ময়দানে নামার আগেও অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলতান দাশগুপ্ত। কিন্তু বিজেপির সদস্যপদ গ্রহণের পরই তৃণমূলের পাশাপাশি কলতানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভয়ার বাবা-মা। তাঁদের স্পষ্ট বার্তা, রাজ্যে সিপিএম শূন্য। ওদের ভোট দিয়ে লাভ হবে না। বরং ভোট কাটাকুটির অঙ্কে সুবিধা তৃণমূলের। আন্দোলনের আবেগকে ভোটের মঞ্চে তোলা হলে সেটাও মেনে নেওয়া হবে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks