Durga Puja Poster in Suruchi: নিউ আলিপুরে ‘বিশ্বাস ব্রাদার্স’এর ক্লাব সুরুচি সংঘে গতকালই ভাঙচুর চালিয়েছিলেন স্থানীয়রা। আর আজ সেই ক্লাবে পড়ল পোস্টার। তাতে লেখা - 'বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হবে সুরুচি', 'নিয়ম মেনে হবে পূজা বিশ্বাসরা হবে সোজা', 'ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক'। উল্লেখ্য, ‘নিউ আলিপুর সুরুচি সংঘে’র সচিব স্বরূপ বিশ্বাস গ্রেফতার হন গত ৪ জুন। এরপর ৫ জুন দক্ষিণ কলকাতার আলিপুরে ক্লাব চত্বরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। একদল যুবক-যুবতী সুরুচি সংঘে ঢুকে স্বরূপ বিশ্বাস ও তাঁর দাদা, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান দেন। ক্লাবের বিভিন্ন হোর্ডিং, পোস্টার ও প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলা হয়।

কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো উদ্যোক্তা হিসেবে সুরুচি সংঘের নাম দীর্ঘদিন ধরেই পরিচিত। ক্লাবটির সঙ্গে বিশ্বাস পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতি বছর দুর্গাপুজোয় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দেখা যেত। গত বছরের পুজোর থিম ছিল ‘আহুতি’, যেখানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে সেলুলার জেলের আদলে মণ্ডপ নির্মাণ করা হয়েছিল।
শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবক ক্লাবের ভিতরে ঢুকে বিভিন্ন সামগ্রী ঘাঁটাঘাঁটি করেন। তাঁদের দাবি, ক্লাব থেকে নতুন শাড়ি, বিছানা, পানীয় জলের বোতল এবং তৃণমূল কংগ্রেসের পতাকা পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্লাবে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও অবৈধ কার্যকলাপ চলত। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনও সরকারি বা তদন্তকারী সংস্থার বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, টালিগঞ্জের এক রূপটানশিল্পীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের হুমকির অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর টলিপাড়ার একাংশের কলাকুশলী ও কর্মীরা তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভীতি প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন।
স্বরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সংগঠনের প্রভাব অনেকটাই কমে যায়। এদিকে তৃণমূল সাংসদ দেব থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতারাও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। গ্রেফতারের পর বৃহস্পতিবার থানায় নিয়ে যাওয়ার সময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। তাঁর গাড়িতে ডিম ছোড়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
{{/usCountry}}স্বরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সংগঠনের প্রভাব অনেকটাই কমে যায়। এদিকে তৃণমূল সাংসদ দেব থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতারাও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। গ্রেফতারের পর বৃহস্পতিবার থানায় নিয়ে যাওয়ার সময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। তাঁর গাড়িতে ডিম ছোড়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
{{/usCountry}}