Durgapur industrial corridor: দুর্গাপুরে শিল্প করিডরের ঘোষণা বাজেটে! ৫ 'পূর্বোত্তর' রাজ্যে ৫ পর্যটনস্থল হবে
দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করা হল বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। সেই রেশ ধরে ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে।
দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। সেই রেশ ধরে ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে। আর তার একটি কেন্দ্র তৈরি করা হবে দুর্গাপুরে। তাছাড়াও পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই রেশ ধরে ৪,০০০টি ইলেকট্রিক বাসের প্রস্তাব দিয়েছেন।

পাখির চোখ বিধানসভা নির্বাচনে
সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে। এসআইআরের পরে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপর ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। ২০২১ সালের সূচি ধরে এগোলে এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। আর ফলপ্রকাশ হবে মে'র গোড়ার দিকেই।
আর সেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। গত কয়েক বছরে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করেছে কেন্দ্রের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গেও সেই ট্রেন্ড বজায় রাখা হয়েছে। পরপর ট্রেন, নয়া রেলপথের উদ্বোধন করা হচ্ছে। বিজেপি নেতা-বিধায়ক-সাংসদরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করছেন যে নতুন রেল প্রকল্পের অনুমোদন এসেছে।সেই ধারা বজায় থাকল সাধারণ বাজেটেও। দুর্গাপুরবাসীর মুখেও হাসি ফোটানোর মতো ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাংলার জন্য আরও গুরুত্বপূর্ণ ঘোষণা
সেইসঙ্গে বাংলার জন্য আরও কয়েকটি ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে যে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে, তার মধ্যে শিলিগুড়িও আছে। শিলিগুড়ি-বারাণসীর মধ্যে হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে। আর তার ফলে স্বভাবতই বুলেট ট্রেন চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ডানকুনিতে ফ্রেট করিডর তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, পূর্ব ডানকুনি থেকে পশ্চিমে সুরাটকে যুক্ত করবে সেই ফ্রেট করিডর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


