...
...
Next Story

Kolkata Earthquake Today: কলকাতাসহ এপার বাংলা, উত্তরপূর্ব ভারত, বাংলাদেশে অনুভূত হল ভূমিকম্প

Kolkata Earthquake Today: ২১ নভেম্বর সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, গুয়াহাটি এবং বাংলাদেশের ঢাকা সহ বহু জায়গায় অনুভূত হল ভূমিকম্প। এদিন ভারতীয় সময় সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা।

Updated on: Nov 21, 2025, 12:16:20 IST
Advertisement

Kolkata Earthquake Today: আবার ভূমিকম্প। এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ, গুয়াহাটি এবং বাংলাদেশের ঢাকা সহ বহু জায়গায় অনুভূত হল ভূমিকম্প। আজ ভারতীয় সময় সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার। এমনই জানা গিয়েছে।

ভূমিকম্পের কারণে ভেঙে পড়া বাংলাদেশের বাড়ি। (REUTERS)
ভূমিকম্পের কারণে ভেঙে পড়া বাংলাদেশের বাড়ি। (REUTERS)

এদিন সকালে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করেছেন এই ভূমিকম্প অনুভব করার বিষয়টি। ঢাকা, উত্তরবঙ্গ, উত্তরপূর্বের বেশ কিছু রাজ্যেও এই ভূমিকম্প অনুভূত হয়।

রিপোর্ট অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য বাংলাদেশে। ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎস ছিল। জানা যায়, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.২ ছিল। এদিকে ভূমিকম্পের জেরে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি বিলম্বিত হয়। ভূমিকম্প অনুভূত করায় ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে মাঠে নেমে এসেছিলেন। এদিকে মাঠে থাকা দর্শকরাও বিচলিত হয়ে পড়েছিলেন। যদিও এর ৫ মিনিট পরেই ফের খেলা শুরু হয়ে যায়।

কলকাতা শহরে ভূমিকম্পের সময়ে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন বলেও শোনা গিয়েছে। অনেকের বাড়িতেই দেওয়ালে টাঙানো ছবি বা সিলিং ফ্যান দুলতে থাকে। বিশেষ করে বহুতলের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা গিয়েছিল। ফলে বহু বাড়ি থেকেই মানুষ রাস্তায় নেমে আসেন।

এই ঘটনার কথা আরও বেশি করে ছড়িয়েছে, তার কারণ অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন। তার ফলেই কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে অল্প সময়ের মধ্যে সেই আতঙ্কের রেশ কেটে গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks