প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে এবার ইডির হানা। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক প্রতারণার। মঙ্গলবার সকালে তাঁর কসবার বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মন্ত্রীই নন, তাঁর বেশ কয়েকজন আত্মীয় ও ম্যানেজারের বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি।

জানা যাচ্ছে, ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দার বিরুদ্ধে। চলতি বছরের জুন মাসে বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছিল ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং ‘মাস আর্ট’ নামে এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে ইডি।
সামনেই দুর্গাপুজো। তার আগে, ২০২১ সালের দুর্গাপুজোর এন্ট্রি পাস নিয়ে তছরুপের অভিযোগে নয়া তদন্তে নামল ইডি। মঙ্গলের সকালে হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়ি ‘মোহর’-এও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। রিপোর্ট বলছে, দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরে মাস ছয়েকের মধ্যে এই সংগঠনটি তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, দুর্গাপুজোর প্রচারের ক্ষেত্রে নিজেদের ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ বলে দাবি করে সংস্থা। ওই সংগঠনের মাধ্যমে ‘প্রিভিউ শো’-এর নামে চড়া দামে পাস বিক্রি করা হয় বলে অভিযোগ।
পরে এই অভিযোগের তদন্তে নামে ইডিও। দুর্গাপুজোর মুখে ‘ভুয়ো পাস’ বিক্রির মাধ্যমে প্রায় ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
{{/usCountry}}পরে এই অভিযোগের তদন্তে নামে ইডিও। দুর্গাপুজোর মুখে ‘ভুয়ো পাস’ বিক্রির মাধ্যমে প্রায় ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
{{/usCountry}}