...
...
Next Story

Mamata on I-Pac raid: প্রার্থীতালিকা-সহ TMC-র গোপন নথি নিতেই আইপ্যাকে অভিযান ইডির, সবুজ ফাইল হাতে মমতা

তৃণমূল কংগ্রেসের গোপন নথি হাতাতেই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

Published on: Jan 8, 2026, 12:19:08 IST
Advertisement

তৃণমূল কংগ্রেসের গোপন নথি হাতাতেই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির একটি পুরনো মামলায় সল্টলেকে আইপ্যাকের (রাজ্যের শাসক দল তৃণমূলের পরাদর্শদাতা সংস্থা) অফিস ও বেসরকারি ভোটকুশলী সংস্থার কর্ণধারের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। আর তারইমধ্যে সেখানে চলে আসেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি অভিযোগ করেন যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থীতালিকা, প্রচার সংক্রান্ত গোপন নথির জন্য আইপ্যাকের অফিস ও প্রতীকের বাড়িতে ইডি তল্লাশি করছে।

তৃণমূলের গোপন নথি হাতাতে ইডির অভিযান, দাবি মুখ্যমন্ত্রীর

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার আইটি অফিসে ইডির হানা দুর্ভাগ্যজনক। আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, দলের কৌশল, দলের পরিকল্পনা নিতে ইডি এসেছে। এটা কি ইডির দায়িত্ব? এটা কি অমিত শাহের দায়িত্ব? সবথেকে কদর্য (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী। যিনি দেশকে রক্ষা করতে পারেন না। উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? আমি যদি বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, সেটার ফল কী হবে?’

মুখ্যমন্ত্রী যখন সেই কথাগুলো বলছিলেন, তখন তাঁর হাতে একটি সবুজ ফাইল ছিল। মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই ফাইলে তৃণমূলের গোপন নথি আছে। প্রতীক তাঁর দল তৃণমূলের আইটি (তথ্যপ্রযুক্তি) ইনচার্জ। ইডি অভিযানের সময় তিনি আইপ্যাকের কর্ণধারকে ফোন করেন। তারপরই চলে আসেন লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে। সেখান থেকে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিক ইডি, দাবি শুভেন্দুর

তবে ইডির তদন্তের বিষয়ে কিছু বলতে চাননি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। তিনি দাবি করেছেন, আইপ্যাকের কর্ণধারের বাড়ি যে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার, তা আদতে অনৈতিক এবং অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধাদান করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe