...
...
Next Story

ED Raids in Kolkata & WB: কলকাতা সহ বঙ্গের ১০ জায়গায় হানা ইডির, কোন মামলায় চলছে তদন্ত-অভিযান?

সব মিলিয়ে মোট ১০টি জায়গায় আজ হানা দেয় ইডি। কলকাতা ছাড়াও হাওড়া, বিধাননগর, দুর্গাপুর, শিলিগুড়িতে আজ এই মামলায় অভিযান চলে। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।

Published on: Mar 16, 2026, 14:23:34 IST
By
Prefer HTon Google
Advertisement

ভোটের নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টা যেতে না যেতেই ইডি হানা বাংলায়। অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে উত্তরবঙ্গেও জায়গাতেও অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সব মিলিয়ে মোট ১০টি জায়গায় আজ হানা দেয় ইডি। কলকাতা ছাড়াও হাওড়া, বিধাননগর, দুর্গাপুর, শিলিগুড়িতে আজ এই মামলায় অভিযান চলে। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।

বাংলায় মোট ১০টি জায়গায় আজ হানা দেয় ইডি। (HT_PRINT)
বাংলায় মোট ১০টি জায়গায় আজ হানা দেয় ইডি। (HT_PRINT)

রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্রপুর থানা এলাকার একটি বহুতল আবাসনের এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। একই সঙ্গে বিধাননগরের সল্টলেক এলাকার দু’টি আলাদা ঠিকানাতেও তল্লাশি শুরু করেন আধিকারিকরা। যদিও অভিযানে কিছু বাজেয়াপ্ত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে ইডির তরফ থেকেও কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন নথি, নথিপত্র এবং বৈদ্যুতিন তথ্য সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গোপন সূত্রে বেশ কিছু তথ্য পেয়েছিলেন এনফোর্মসেন্ট ডিরেক্টোরেটের অফিসাররা। সেই সূত্রেই আজকের এই তল্লাশি অভিযান চালানো হয়। এই মামলায় এর আগেও একাধিকবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তার মধ্যে বেনিয়াপুকুরের এক বহুতলে তল্লাশি চালিয়েছিল ইডি। কৈখালিতেও তল্লাশি চালানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, সফটওয়্যার পরিষেবার নামে বিদেশি নাগরিকদের নিশানা করত জালিয়াতরা। তাদের থেকে ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিত জালিয়াতরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe