...
...
Next Story

ED Raid: কালীঘাটে তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা, কোন মামলায় তল্লাশি অভিযান?

ED Raid: সল্টলেক সহ মোট ৫ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিকে কুমার সাহার বাড়িতে ইডির তল্লাশি চালানোয় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন।

Published on: Apr 17, 2026, 12:20:43 IST
Advertisement

কালীঘাটে দেবাশিস কুমার ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হানা ইডির। জানা গিয়েছে, সেই নেতার নাম কুমার সাহা। দক্ষিণ কলকাতার অন্যতম প্রভাবশালী নেতা এই কুমার সাহা। জমি কেলেঙ্কারির মামলার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে। এছাড়াও সল্টলেক সহ মোট ৫ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিকে কুমার সাহার বাড়িতে ইডির তল্লাশি চালানোয় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন।

কালীঘাটে দেবাশিস কুমার ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হানা ইডির
কালীঘাটে দেবাশিস কুমার ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হানা ইডির

কুমার সাহার বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। আপাতত ওই বাড়িটিতে প্রবেশ কিংবা বাড়ি থেকে কারও বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও আজ ইডি হানা দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে মনোহরপুকুর রোডে অবস্থিত বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে আজ সকালবেলা পৌঁছে যান আয়কর বিভাগের অফিসাররা। শুরু হয় তল্লাশি। তৃণমূল নেতার অফিসেও অভিযান চালানো হয়। উল্লেখ্য, দেবাশিসকে কয়েকদিন আগেই ইডি তলব করেছিল। আর এবার আয়কর দফতরের অভিযান তাঁর বাড়িতে। এই পরিস্থিতিতে ঘাসফুল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে।

এর আগে মার্চের শেষের দিকে কলকাতা ও আশপাশের বেশ কিছু জায়গায় হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। একটি সংস্থার একাধিক দফতরে তল্লাশি চলেছে। সূত্রের খবর, জমি দখলের অভিযোগে ১৬-১৭টি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই তদন্ত চলছে। ওই তল্লাশি অভিযানের পর ডাকা হয়েছিল দেবাশিস কুমারকে। গত ১, ৩ এবং ৯ এপ্রিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং তিনি ওই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরাও দিয়েছিলেন। ইডির তরফে জানা গিয়েছিল, একাধিক ব্যবসায়িক সংস্থার আর্থিক লেনদেন ও জমি সংক্রান্ত অনিয়মের সূত্র ধরেই উঠে আসে তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের নাম। অভিযোগ, এক ব্যবসায়ী বেআইনি জমির মালিকানাকে আইনি প্রক্রিয়ায় মসৃণ করতে দেবাশিস কুমারের সহায়তা চেয়েছিলেন। সেই সূত্রেই জমি সংক্রান্ত এই লেনদেনে তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের মধ্যে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks