ভোট আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি! ২৩ এপ্রিল ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। ঠিক তার আগে, আজ রবিবার, ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ঋষি রাজকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইপ্যাক।

সদ্যই একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, আইপ্যাক তাদের কর্মীদের শনিবার মধ্যরাতে এক ইমেল পাঠিয়ে ২০ দিন ছুটি নিতে বলেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখছে আইপ্যাক। এরপরই তৃণমূলের তরফে আসে বিবৃতি। উল্লেখ্য, ভোট কুশলী সংস্থা আইপ্যাকের পশ্চিমবঙ্গের টিম, তৃণমূলের ভোট কৌশল স্থির করার বিষয়ে সংযুক্ত। এদিকে, মিডিয়া রিপোর্টের পরই তৃণমূলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সাফ বলা হয়,'আমরা সংবাদমাধ্যমের একটি রিপোর্ট দেখেছি যেখানে বলা হচ্ছে, আই-প্যাক পশ্চিমবঙ্গে ২০ দিনের জন্য তাদের কাজ স্থগিত রেখেছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তি সৃষ্টির ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে।' আরও বলা হয়েছে,'আই-প্যাকের পশ্চিমবঙ্গের দল তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে। রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজ চলছে। ময়দান থেকে মনোযোগ সরানোর জন্য ইচ্ছা করা এই বয়ান ছড়ানো হচ্ছে।'
এদিকে, বেলা গড়াতেই এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নাম না করে বলেন, 'আমাদের সংস্থাগুলি, যারা আমাদের দলের কাজ করে, তাদের বলছ, ‘বাংলা ছেড়ে চলে যাও’। কেন? তোমার তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে, ওরা আমার দলের সঙ্গে যুক্ত হবে। আমরা ওদের চাকরি দেব।'
এরপর সন্ধ্যা গড়াতেই জানা গিয়েছে, সোমবার ঋষি রাজকে সশরীরে ইডি দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, সংস্থা ঘিরে যে হাওয়া মামলা কাণ্ডের তদন্ত চলছে, তার প্রেক্ষিতেই এই তলব।
{{/usCountry}}এরপর সন্ধ্যা গড়াতেই জানা গিয়েছে, সোমবার ঋষি রাজকে সশরীরে ইডি দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, সংস্থা ঘিরে যে হাওয়া মামলা কাণ্ডের তদন্ত চলছে, তার প্রেক্ষিতেই এই তলব।
{{/usCountry}}