...
...
Next Story

আবারও ED-র তলব! এবার SSC দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পার্থ-অর্পিতা, হাজিরার নির্দেশ...

মঙ্গলবার দোল এবং বুধবার হোলি রয়েছে। চলতি সপ্তাহে ছুটির মেজাজ রাজ্যজুড়ে।

Published on: Mar 2, 2026, 21:06:58 IST
Advertisement

এবার স্কুল সার্ভিস কমিশন মামলার তদন্তেও তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিকের পর এবার এসএসসি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

SSC দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পার্থ-অর্পিতা (সৌজন্যে টুইটার)
SSC দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পার্থ-অর্পিতা (সৌজন্যে টুইটার)

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। এই একই মামলায় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। দীর্ঘদিন জেলবন্দি পর সম্প্রতি জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার আগে জামিনে মুক্তি পান অর্পিতা মুখোপাধ্যায়ও। এর আগে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বিপুল সোনা। দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও রাতভর তল্লাশি চলে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই দুই সংস্থাই। পাশাপাশি, এসএসসি দুর্নীতি মামলায়ও ইডি চার্জশিট দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তদন্ত চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পার্থ ও অর্পিতার নাম উঠে আসায় ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

মঙ্গলবার দোল এবং বুধবার হোলি রয়েছে। চলতি সপ্তাহে ছুটির মেজাজ রাজ্যজুড়ে। ফলে, সব মিটলে আগামী সপ্তাহেই তাঁদের দুজনকে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে। ইডি সূত্রে খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু’জনকে ডাকা হবে বলে প্রাথমিক খবর। তাঁদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। তাঁদের বয়ান রেকর্ড করে দুর্নীতির শিকড়ে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। বলে রাখা ভালো, ইডির পক্ষ থেকে এই প্রথম তাঁদের এই মামলায় তলব করা হল। এদিকে, গত নভেম্বরে জামিন পাওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাসভবনেই রয়েছেন। মাঝে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। অন্যদিকে, গত বছরই জেল থেকে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর ফের কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে চলেছেন তাঁরা। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks