...
...
Next Story

EC Ban on Illegal Gathering: কালিয়াচক ও কলকাতায় সিইও দফতর ঘেরাও থেকে নেওয়া হল শিক্ষা, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

রাজ্যজুড়ে অনুমতি ছাড়া মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এরই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার জন্য আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Published on: Apr 3, 2026, 11:47:48 IST
Advertisement

কলকাতায় সিইও মনোজ আগরওয়ালের দফতর ঘেরাও থেকে শুরু করে মালদার কালিয়াচক বিডিও অফিস ঘেরাও, এই দুই ঘটনা থেকে বড় শিক্ষা গ্রহণ করল নির্বাচন কমিশন। এবার রাজ্যজুড়ে অনুমতি ছাড়া মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এরই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার জন্য আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

রাজ্যজুড়ে অনুমতি ছাড়া মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (ANI video Grab)
রাজ্যজুড়ে অনুমতি ছাড়া মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (ANI video Grab)

সিইও দফতর ঘেরাওয়ের ঘটনায় কলকাতা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর (৩২ নম্বর ওয়ার্ডের শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের সচিন সিং) সহ মোট ছ’জনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ মার্চ মধ্যরাতে স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন বিল্ডিংয়ের সামনে তৃণমূলের এই দুই কাউন্সিলরের নেতৃত্বে কয়েক জন কর্মী-সমর্থক বেআইনি জমায়েত করেন। সিইও-র বিরুদ্ধে প্ররোচনামূলক স্লোগান দেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয় বলে অভিযোগ। এদিকে বিএলও রক্ষা কমিটি এবং বিএলও রক্ষা মঞ্চ ১ এপ্রিল অবস্থান বিক্ষোভ করে কমিশনের অফিসের সামনে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের উদ্দেশ্যে উস্কানিমূলক স্লোগান দেন তৃণমূলপন্থী বিএলও-রা।

অপরদিকে মালদার কালিয়াচকে বিডিও অফিসে ৭ বিচারককে ঘেরাও করে রাখার ঘটনায় এআইএমআইএম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে। সব মিলিয়ে এই মামলায় প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিও গ্রেফতার হয়েছে এই মামলায়। রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে মোফাক্কেরুলের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks