...
...
Next Story

ঝুঁকি নিতে নারাজ! ভোটমুখী ৫ রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, বঙ্গে নজিরবিহীন নজরদারি

একমাত্র পশ্চিমবঙ্গেই প্রতিটি আসনের জন্য আলাদা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Published on: Mar 17, 2026, 21:30:33 IST
Advertisement

সদ্য বাংলার বিধানসভা নির্ঘন্ট ঘোষণা হয়েছে বাংলায়। আর তারপর থেকেই একের পর এক করা পদক্ষেপ নিতে শুরু করেছে জাতীয় নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। ভোটমুখী পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর এবার পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রেও বাংলাকে বিশেষ গুরুত্ব দিল কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে থাকছেন একজন করে সাধারণ পর্যবেক্ষক। এই ঘটনা নির্বাচনি ইতিহাসে নজিরবিহীন।

বাংলার জন্য বিশেষ ব্যবস্থা

বঙ্গে নজিরবিহীন নজরদারি (Hindustan Times)
বঙ্গে নজিরবিহীন নজরদারি (Hindustan Times)

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির জন্য মোট ১,১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তবে সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ বাকি রাজ্যগুলিকে বহুগুণ ছাপিয়ে গিয়েছে। কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ২৯৪ জন (প্রতিটি বিধানসভার জন্য এক জন) সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করছে কমিশন। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সাধারণত জেলা বা কমিশনারেট পিছু একজন করে পুলিশ পর্যবেক্ষক থাকলেও, এবার সেই সংখ্যা বাড়িয়ে ৮৪ জন করা হয়েছে। এছাড়াও প্রার্থীদের নির্বাচনী আয়-ব্যয় খতিয়ে দেখতে রাজ্যে থাকছেন ১০০ জন বিশেষ পর্যবেক্ষক।

কাজের পরিধি ও সময়সীমা

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৮ মার্চের (বুধবার) মধ্যে সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের তাঁদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় পৌঁছে যেতে হবে। সেখানে পৌঁছেই তাঁরা সর্বসাধারণের জন্য যোগাযোগের ঠিকানা ও নম্বর প্রকাশ করবেন, যাতে যে কেউ যে কোনও প্রয়োজনে পর্যবেক্ষকদের সাহায্য পেতে পারেন। কমিশনের নির্দেশ, প্রতিদিন প্রার্থী ও রাজনৈতিক দলগুলির অভাব-অভিযোগ শোনার জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে পর্যবেক্ষকদের। নির্বাচন যাতে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ এবং পক্ষপাতহীন হয়, তা নিশ্চিত করাই হবে এই পর্যবেক্ষকদের প্রধান লক্ষ্য।

অন্যান্য রাজ্যের চিত্র

ভোটের আগে এই বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ স্পষ্ট করে দিচ্ছে যে, বাংলার স্পর্শকাতর বুথ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন কোনো ঝুঁকি নিতে নারাজ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks