...
...
Next Story

SIR: ৭২ ঘণ্টার ডেডলাইন! চার আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ? মুখ্যসচিবকে চিঠি কমিশনের

প্রশাসনিক স্তরে এই চিঠি নতুন করে চাপ তৈরি করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Published on: Jan 21, 2026, 17:12:09 IST
Advertisement

রাজ্যের ভোটার তালিকায় অবৈধ ভাবে নাম তোলা-সহ একাধিক অনিয়মের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এখনও রাজ্য প্রশাসন তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি ৷ এই আবহে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিবের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। এমনকী, কোন দফতর নির্দেশ কার্যকর করেনি, সেই বিষয়ে রিপোর্ট দিতে বলেছে কমিশন। আগামী ২৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ওই রিপোর্ট দিতে বলা হয়েছে।

মুখ্যসচিবকে চিঠি কমিশনের
মুখ্যসচিবকে চিঠি কমিশনের

বুধবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, যে অফিসার বা দফতর কমিশনের কথা না-শুনে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। কেন নিয়ম মানা হয়নি, তাদের জানাতে হবে। ওই চার জন আধিকারিকের বিরুদ্ধে হওয়া পুরো তদন্তের সব কাগজ পাঠাতে হবে, যেমন- কী চার্জ দেওয়া হয়েছে, তাঁরা কী জবাব দিয়েছেন, অনুসন্ধান রিপোর্ট, শাস্তির আদেশ এবং ফাইল নোটিং। আগামী ২৪ তারিখের মধ্যে অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরেই কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। প্রশাসনিক স্তরে এই চিঠি নতুন করে চাপ তৈরি করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ঘটনার সূত্রপাত

বেআইনি ভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও-র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। ওই চার আধিকারিক হলেন তথাগত মণ্ডল, দেবোত্তম দত্তচৌধুরী, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। তাঁদের সাসপেন্ড (নিলম্বিত) করার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেয় কমিশন। দু’বার মনোজ পন্থকে চিঠিও দেওয়া হয়। কিন্তু তারপরেও নির্দেশ কার্যকর করা না-হওয়ায় গত ২ জানুয়ারি সংশ্লিষ্ট দুই জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন। কিন্তু প্রায় ২০ দিন কেটে গেলেও কমিশনের ওই নির্দেশ কার্যকর করা হয়নি। ইতিমধ্যে সিইও দফতর থেকে জেলাশাসকদের দু’বার ‘রিমাইন্ডার’ দেওয়া হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe