...
...
Next Story

SIR Supplementary List: কতজন ভোট দিতে পারবেন? দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, বাদ পড়লেন কত?

SIR Supplementary List: বিচারাধীন তালিকা থেকে ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। সব মিলিয়ে ট্রাইবুনালে জমা পড়ে ৩০ লক্ষের বেশি আবেদন।

Published on: Apr 28, 2026 12:03 PM IST
Advertisement

SIR Supplementary List: হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। বুধের সকালেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাতটি জেলার ১৪২টি আসনের মেগা নির্বাচন। আর এই হাই-ভোল্টেজ ভোটের ঠিক আগে রাজ্যে ফের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ মেনে সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালে ‘পাশ’ হওয়া ভোটারদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কতজনের নাম জুড়ল?

দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ (@AITCofficial X/ANI Photo)
দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ (@AITCofficial X/ANI Photo)

ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত ভোটারদের নাম নিয়ে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল, তাঁদের নিয়েই এই তালিকা। প্রথম দফার আগে ট্রাইব্যুনালের প্রকাশ করা তালিকায় নাম যোগ হয়েছিল ১৩৯ জনের। ৮ জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় দফার ভোটের আগে নতুন করে তালিকায় নাম জুড়েছে ১৪৬৮ জনের। এর বিপরীতে নাম কাটা গিয়েছে ৬ জনের। সাধারণত ভোটের নির্দিষ্ট সময় আগে তালিকা ‘ফ্রিজ’ বা স্থির করে দেওয়া হলেও, শীর্ষ আদালতের বিশেষ নির্দেশে এবার ভোটের দু’দিন আগে পর্যন্ত নিষ্পত্তিকৃত নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্য়াপিলেট ট্রাইবুনাস ২ অপশনে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজে নেওয়া যাবে। যাঁদের নাম উঠল, তাঁদের বাড়িতে দ্রুত স্লিপ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে বুধবার তাঁর ভোটটা দিতে পারেন।

মোট কত আবেদনকারী ভোটাধিকার পেল?

বিচারাধীন তালিকা থেকে ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। সব মিলিয়ে ট্রাইবুনালে জমা পড়ে ৩০ লক্ষের বেশি আবেদন। তার মধ্যে প্রথম দফার আগে ৬৫৭ জনের নাম নিষ্পত্তি হয়। সেখান থেকে ১৩৯ জনের নাম তালিকায় ওঠে। বাদ যায় ৮ জনের নাম। সেক্ষেত্রে বাকিরা ভুল করে আবেদন করেছিলেন বলে উল্লেখ করে কমিশন। কমিশনের দাবি, ওই ১৩৯ জনের কাছেই ভোটার স্লিপ পৌঁছে দেওয়া হয়েছে। নিষ্পত্তি হওয়া নামের মধ্যে কত নাম বাদ গেল, তার হিসেব করলে হয় ১.২ শতাংশ। তবে ভুল করে আবেদন করা নামের ক্ষেত্রে কোনও স্পষ্ট ব্যাখ্যা কমিশন দেয়নি। সোমবার যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে ১৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে। তবে মোট কত নামের নিষ্পত্তি হয়েছে, সেই তালিকা দেয়নি কমিশন। অর্থাৎ দুটি তালিকা প্রকাশ হলেও, লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

শেষ দফার ভোট

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের স্ক্রিনিংয়ের পর যাঁরা ‘অযোগ্য’ ঘোষিত হয়েছিলেন, তাঁদের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়া হয়। এর আগে প্রথম দফার ভোটের আগেও একইভাবে ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত করেছিল কমিশন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe