Mamata Banerjee Latest: মমতার কাছে এল কমিশনের চিঠি, কী লেখা? বনগাঁ থেকে বললেন ‘আমি ফর্ম ফিলাম করিনি,তবে আপনারা…’

তৃণমূলের তরফে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কবে সেই সাক্ষাৎ হতে পারে, তা নিয়েই এসেছে কমিশনের চিঠি।

Published on: Nov 25, 2025, 15:50:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছর ঘুরলেই বাংলায় নির্বাচনের রণদামামা বাজতে চলেছে। ২০২৬ বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। এদিকে, রাজ্য জুড়ে চলছে এসআইআর। আর তা নিয়ে মতুয়াগড় বনগাঁর মাটিতে পা রেখেই তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন। অন্যদিকে, নির্বাচন কমিশনে এর আগে দিদি পর পর ২বার চিঠি লিখেছিলেন একাধিক বিষয় নিয়ে। তারপর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এল নির্বাচন কমিশনের চিঠি।

মমতার কাছে এল ECর চিঠি, কী লেখা? বনগাঁ থেকে বললেন ‘আমি ফর্ম ফিলাম করিনি,তবে আপনারা…’ (HT_PRINT)
মমতার কাছে এল ECর চিঠি, কী লেখা? বনগাঁ থেকে বললেন ‘আমি ফর্ম ফিলাম করিনি,তবে আপনারা…’ (HT_PRINT)

এর আগে, তৃণমূলের তরফে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কবে সেই সাক্ষাৎ হবে, তা জানিয়েই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় এল নির্বাচন কমিশনের চিঠি। এদিকে, সদ্য সোমবারই মুখ্যনির্বাচন কমিসনার জ্ঞনেশ কুমারকে ভোটপর্ব নিয়ে একটি চিঠি লেখেন মমতা। তারপরই এল কমিশনের তরফের চিঠি। বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন, তার প্রেক্ষিতেই এই বার্তা। চিঠিতে বলা হয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গেই সাক্ষাতে প্রস্তুত কমিশন। বলা হয়েছে, তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল কমিশনে গিয়ে সাক্ষাৎ করতে পারে। শুক্রবার ২৮ নভেম্বর ১১টার সময় তৃণমূলের সঙ্গে বৈঠকে রাজি কমিশন।

( ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই-কুণ্ডলী উড়েছে ১০০ থেকে ১২০ কিমি গতিতে! এন্ট্রি ভারতে, DGCA কী বলল?)

এদিকে, বনগাঁর মাটিতে পা দিয়েই এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন মমতা। এদিনের অনুষ্ঠানের জন্য তিনি হেলিকপ্টার চেয়েও পাননি। তা নিয়ে তাঁর সাফ কথা,' আমার সঙ্গে খেলতে যেও না।' এরপরই এসআইআর নিয়ে সুর চড়ান দিদি। তিনি বলেন,'এখন কেন? ভোটের দুই মাস আগে মনে পড়ল?' অভয়ের আশ্বাস দিয়ে মমতা বলেন,' এসআইআর নিয়ে ভয় পাবেন না। আমি থাকতে আপনাদের কেউ তাড়াতে পারবে না।' ‘টাকা দিয়ে মতুয়াদের সার্টিফিকেট’দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। তাঁর আরও আশঙ্কা, AI দিয়ে ভুয়ো ভোটারকে আসল ভোটার করে দেওয়া হতে পারে। বিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন,'আমায় আঘাত করলে গোটা ভারতবর্ষ হেলিয়ে দেব।' ফর্ম ফিলাপ নিয়েও এদিন মুখ খোলেন দিদি। তিনি সাফ বলেন,' আমি ফর্ম ফিলআপ করিনি, তবে আপনারা করবেন।' তিনি জানান তাঁকেও এনুমারেশন ফর্ম দিয়েছেন বিএলও। এদিকে, কমিশনের চিঠি প্রসঙ্গেও মুখ খোলেন দিদি।lতিনি বলেন, বাংলা ভালো থাকলে দেশও ভালো থাকবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More