...
...
Next Story

West Bengal poll 2026 update: শতাংশে ৯২ পার!বাংলায় বিধানসভা নির্বাচনে ১ম দফায় রেকর্ড ভোট দান,EC থেকে এল নয়া কোন নির্দেশ?

Election commission:রাজ্য়ে এদিন কার্যত প্রথম দফার ভোটে রেকর্ড শতাংশ ভোট পড়েছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটের হিসাব অনুসারে ৯১.৫৮ শতাংশ ভোট পড়েছে।

Published on: Apr 23, 2026, 20:47:05 IST
Advertisement

বিক্ষিপ্ত কিছু গোলমালের ঘটনা বাদ দিলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটপর্বের প্রথম দফা নির্বিঘ্নেই মিটল। এদিকে, রাজ্য়ে এদিন কার্যত প্রথম দফার ভোটে রেকর্ড শতাংশ ভোট পড়েছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটের হিসাব অনুসারে ৯১.৫৮ শতাংশ ভোট পড়েছে। সন্ধ্যা ৭ টার পর তা ৯২ শতাংশ পার হয়ে ভোট পড়েছে ৯২.২৫। এদিকে, কমিশনের তরফ থেকে এই বিপুল ভোট শতাংশ নিয়ে ধন্যবাদ জানানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফ থেকে। রাজ্যের নির্বাচনী ইতিহাসে এই বিপুল পরিমাণ ভোট নিঃসন্দেহে একটি রেকর্ড গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

শতাংশে ৯০ পার!বাংলায় নির্বাচনে ১ম দফায় রেকর্ড ভোট দান,EC থেকে এল নয়া কোন নির্দেশ (@ECISVEEP X/ANI Photo) (@ECISVEEP X)
শতাংশে ৯০ পার!বাংলায় নির্বাচনে ১ম দফায় রেকর্ড ভোট দান,EC থেকে এল নয়া কোন নির্দেশ (@ECISVEEP X/ANI Photo) (@ECISVEEP X)

এদিকে, ভোট শেষে নির্বাচন কমিশনের তরফ থেকে এল বেশ কিছু নির্দেশ। কমিশন তার নির্দেশে সাফ জানিয়েছে, ভোট শেষের পরে বুথে ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। বলা হয়েছে, ক্যামেরা খুলে শুধুমাত্র (dismount করে) সেক্টর অফিসারের-এর তত্ত্বাবধানে রাখতে হবে। SD কার্ড খোলা হবে DCRC (Receiving Centre)-তে, সেখানে এআরও-র উপস্থিতিতে তা খোলা হবে। এছাড়াও বলা হয়েছে, সমস্ত ভিডিয়ো ডেটা নিরাপদে সংরক্ষিত করতে হবে। ক্যামেরা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত পোলিং পার্টি বা বিএলও কেউ বুথ ছাড়তে পারবেন না, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজকের ভোট পর্বের পর দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। শুক্রবার থেকেই ওয়েব কাস্টিংর ট্রায়াল রান শুরু হবে, বলে জানানো হয়েছে। ২৪ ঘণ্টা মনিটারিং করার জন্য কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটপর্বে ভোটগ্রহণ হবে কলকাতা সহ একাধিক জায়গায়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks