...
...
Next Story

EVM Issue: ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি কুমারগ্রামের তৃণমূল প্রার্থী এবং গাজোলের বিজেপি প্রার্থী

বৃহস্পতিবার কুমারগ্রাম বিধানসভার ১০/১০১ বুথে দক্ষিণ রামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমূল প্রার্থী রাজীব তিরকে ভোট দিতে আসেন। তবে তাঁর অভিযোগ, হাতে কালি লাগানোর পরে তিনি ভোট দিতে পারেননি। এদিকে ভোট দিতে এসে ঘুরে যেতে হয় গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণকেও।

Published on: Apr 23, 2026, 12:10:57 IST
Advertisement

ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজ মোটের ওপর বাংলায় শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে। তবে অবেক জায়গায় অভিযোগ ওঠে ইভিএম খারাপ থাকার। এই আবহে হাতে কালি লাগানো হলেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী রাজীব তিরকে। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কুমারগ্রাম বিধানসভার ১০/১০১ বুথে দক্ষিণ রামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমূল প্রার্থী রাজীব তিরকে ভোট দিতে আসেন। তবে তাঁর অভিযোগ, হাতে কালি লাগানোর পরে তিনি ভোট দিতে গেলে শুরু হয় সমস্যা। ইভিএমে ই-ব্যালট মিলছিল না বলে অভিযোগ করেন রাজীব। ফলে কালি লাগানো সত্ত্বেও ভোট দিতে পারেননি খোদ প্রার্থী।

ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি কুমারগ্রামের তৃণমূল প্রার্থী এবং গাজোলের বিজেপি প্রার্থী (PTI)
ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি কুমারগ্রামের তৃণমূল প্রার্থী এবং গাজোলের বিজেপি প্রার্থী (PTI)

প্রসঙ্গত, ৫টা থেকে আজ রাজ্যের ভোট কেন্দ্রগুলিতে মক পোল শুরু হয়। তারপর ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু কিছু কিছু জেলায় ইভিএম খারাপ থাকার অভিযোগ ওঠে। কুমারগ্রামে সেই সমস্যার জেরে প্রার্থী নিজে ভোট দিতে পারেননি। পরে খবর দেওয়া হয় সেক্টর অফিসারকে। এদিকে ইভিএম খারাপ থাকায় ভোটারদের লাইন দীর্ঘায়িত হতে থাকে। জানা যায়, দু'ঘণ্টা পেরিয়ে গেলেও ভোট গ্রহণ শুরু হয়নি ওই বুথে।

ভোট না দিতে পেরে তৃণমূল প্রার্থী রাজীব বলেন, 'আমার বুথে আমি প্রথম ভোটার ছিলাম ৷ মক পোল ঠিক করেই হয়েছিল। কিন্তু কালি লাগানোর পর যখন ভোট দিতে গেলাম তখন ইভিএম দেখাচ্ছে ইনভ্য়ালিড। আমি ভোট দিতে পারিনি এখনও। সাধারণ মানুষও সকাল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনকে বলব আপনারা অবিলম্বে ঠিক করুন, মানুষকে হেনস্তা করবেন না।'

এদিকে ভোট দিতে এসে ঘুরে যেতে হয় গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণকেও। ২২৭ নম্বর বুথে এই সমস্যা দেখা যায়। ভোটিং মেশিন বিভ্রাটের জেরে সেখানেও নাজেহাল হন ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks