...
...
Next Story

Coal Scam Case: কয়লাপাচার কাণ্ডে ইডির তৎপরতা! গ্রেফতার তাবড় প্রাক্তন পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল

দুর্নীতি কাণ্ডে তাঁর নাম জড়ানোর জেরেই ২০২৪ সালে মনোরঞ্জল মণ্ডলকে ওসি পদ থেকে সাসপেন্ড করা হয়।

Published on: Jun 18, 2026, 22:59:20 IST
Advertisement

পড়েছিল ইডির তলব। কয়লাপাচার কাণ্ডে ইডির তলব বহুদিন ধরে এড়িয়ে যাওয়ার পর শেষমেশ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে আসেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সেই জিজ্ঞাসাবাদের পর সদ্য তাঁকে কয়লাপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

কয়লাপাচার কাণ্ডে ইডির তৎপরতা! গ্রেফতার তাবড় প্রাক্তন পুলিশ অফিসার (HT_PRINT)
কয়লাপাচার কাণ্ডে ইডির তৎপরতা! গ্রেফতার তাবড় প্রাক্তন পুলিশ অফিসার (HT_PRINT)

অভিযোগ, জেরায় মনোরঞ্জন মণ্ডলের বক্তব্য অসঙ্গতি খুঁজে পেয়েছে ইডি। অভিযোগ, জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এরপর দপ্তরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। প্রসঙ্গত, এই প্রথম নয়। কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। তবে বহুবার তিনি সেই তলব এড়িয়ে যান। এদিকে, কয়লা পাচার মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা করেছে ইডি। সেই তদন্ত রিপোর্টে পুলিশ-মাফিয়া যোগসাজশের উল্লখ রয়েছে বলে মিডিয়া রিপের্টের দাবি। এই কয়লা পাচার মামলাতেই গুরুতর কিছু অভিযোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে।

উল্লেখ্য, এর আগে, মার্চে মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি। সেই সময় বাড়িতে কারও দেখা না পেয়ে দরজায় নোটিসও লাগিয়ে দিয়ে আসা হয়। এরপর মে মাসে রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটে। ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বাধীন সরকার। এরপর আজ বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হল। প্রসঙ্গত, দুর্নীতি কাণ্ডে তাঁর নাম জড়ানোর জেরেই ২০২৪ সালে মনোরঞ্জল মণ্ডলকে ওসি পদ থেকে সাসপেন্ড করা হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks