...
...
Next Story

Indranil Sen Update: ইউনেস্কোর নাম ব্যবহার করে ‘দুর্গাপুজো বাণিজ্য’? ইন্দ্রনীল বিরুদ্ধে পুলিশে অভিযোগ

Indranil Sen Update: সোমবার বিকেলে কলকাতা পুলিশের কমিশনার, রাজ্যের ডিজি এবং বৌবাজার থানায় এই মর্মে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে ইন্দ্রনীল ও মধুছন্দা সেন ছাড়াও ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে।

Published on: Jun 9, 2026, 07:27:14 IST
Advertisement

Indranil Sen Update: কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম বিভ্রান্তিকরভাবে ব্যবহারের অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-এর বিরুদ্ধে। সোমবার বিকেলে কলকাতা পুলিশের কমিশনার, রাজ্যের ডিজি এবং বৌবাজার থানায় এই মর্মে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে ইন্দ্রনীল ও মধুছন্দা সেন ছাড়াও ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে।

কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম বিভ্রান্তিকরভাবে ব্যবহারের অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-এর বিরুদ্ধে।
কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম বিভ্রান্তিকরভাবে ব্যবহারের অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-এর বিরুদ্ধে।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়। তাঁদের দাবি, দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ কর্মসূচির মাধ্যমে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রচারে ইউনেস্কোর নাম এমনভাবে ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মনে হতে পারে কর্মসূচিটির সঙ্গে ইউনেস্কোর প্রত্যক্ষ অনুমোদন বা অংশীদারিত্ব রয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, বাস্তবে ইউনেস্কো কখনও এ ধরনের কোনও বাণিজ্যিক চুক্তি বা অংশীদারিতে সম্মতি দেয়নি। তাঁদের দাবি, ইউনেস্কোর পক্ষ থেকে পাওয়া ই-মেল এবং সংশ্লিষ্ট আইনি নথিপত্রও অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। সেই নথিতে এই ধরনের বাণিজ্যিক ব্যবহারের কোনও অনুমোদনের উল্লেখ নেই বলেই দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নাম করে একটি বাণিজ্যিক মডেল গড়ে তুলে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। অভিযোগকারীদের মতে, বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত কলকাতার দুর্গাপুজোর ভাবমূর্তি এ ধরনের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe