...
...
Next Story

Sujoy Hazra: গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, এর আগে ধৃত নেত্রী কল্পনা শিটের গলায় শোনা গিয়েছিল তাঁর নাম

সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড় জালিয়াতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে কিছু তথ্য-প্রমাণ হাতে আসার পরই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

Published on: Jun 7, 2026, 09:29:30 IST
Advertisement

দুর্নীতি বিরোধী অভিযানে ফের এক প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল পুলিশ। জমি সংক্রান্ত দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শালবনি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।

সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড় জালিয়াতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়ে।
সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড় জালিয়াতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়ে।

পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড় জালিয়াতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে কিছু তথ্য-প্রমাণ হাতে আসার পরই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। শনিবার তাঁকে গ্রেপ্তার করে শালবনি থানায় নিয়ে যাওয়া হয়। তদন্তকারী আধিকারিকরা তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারেন বলেও সূত্রের খবর।

একসময় মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন সুজয় হাজরা। দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে তিনি প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। ফলে তাঁর গ্রেপ্তারি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই বালি মাফিয়া সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কেশিয়াড়ির তৃণমূল নেত্রী কল্পনা শিট। সেই সময় তদন্ত চলাকালীন প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি সুজয় হাজরা-সহ একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার নাম উল্লেখ করেছিলেন। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই ঘটনার পরপরই সুজয় হাজরার গ্রেপ্তারি নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

তবে এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ দাবি করেছেন, বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলের নেতাদের নিশানা করছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, এই ঘটনার বিরুদ্ধে দল আইনি এবং রাজনৈতিক—দুই স্তরেই লড়াই চালাবে।

অন্যদিকে, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত গ্রেপ্তারি নিয়ে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে এবং অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সুজয় হাজরার গ্রেপ্তারির পর পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না এবং এই মামলায় আরও কারও নাম জড়ায় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe