নদিয়ার কালীগঞ্জের পলাশী এলাকায় ফের উত্তেজনা। কালীগঞ্জে তামান্না খাতুনের কথা সবাই জানেন। উপ-নির্বাচনে তৃণমূলের জয়ের উল্লাসে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট মেয়ে তামান্নার। যে বিধায়কের বিজয়োৎসবে এই ঘটনা ঘটেছিল, সেই আলিফা আহমেদ এবার খবরের শিরোনামে। তাঁর বাড়ির ঠিক নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে অভিযোগ উঠল। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। আর এই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই স্থানীয় নেতা। খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক আলিফা আহমেদ।

পলাশীতে কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়কের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগকারী তৃণমূল নেতা দাবি করেছেন, বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নীচে দীর্ঘদিন ধরে বেআইনি মধুচক্রের ব্যবসা চলছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। তাঁর অভিযোগ, স্কুল-কলেজের মেয়েরাও এই চক্রের সঙ্গে জড়িত। প্রশাসনের কাছে তাঁর দাবি, অবিলম্বে এই বেআইনি ব্যবসা বন্ধ করা হোক। এরপরেই প্রশ্ন উঠেছে, কীভাবে একজন জনপ্রতিনিধির নিজস্ব বাসভবনের নীচে প্রকাশ্যে এই ধরনের বেআইনি ব্যবসা চলতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে এই মধুচক্রের ব্যবসা বন্ধ করতে হবে এবং এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠেছে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তের পর দু’জনকে আটক করে। তবে বিধায়ক আলিফা আহমেদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ রয়েছে। সেখানে একজন মহিলা এসেছিলেন এবং কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল। তাঁর অভিযোগ, সামনে ভোট থাকায় পরিকল্পিতভাবে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, 'রাজ্যে অবৈধভাবে টাকা তোলার প্রক্রিয়া চলছে। এমন মধুচক্র না চললেই অবাক হতে হয়।'
{{/usCountry}}এদিকে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তের পর দু’জনকে আটক করে। তবে বিধায়ক আলিফা আহমেদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ রয়েছে। সেখানে একজন মহিলা এসেছিলেন এবং কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল। তাঁর অভিযোগ, সামনে ভোট থাকায় পরিকল্পিতভাবে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, 'রাজ্যে অবৈধভাবে টাকা তোলার প্রক্রিয়া চলছে। এমন মধুচক্র না চললেই অবাক হতে হয়।'
{{/usCountry}}