...
...
Next Story

Falta Election Jahangir Khan: উন্নয়নের স্বার্থে ফলতার ভোট থেকে 'সরে দাঁড়ালেন' নিজেকে পুষ্পা ডাকা জাহাঙ্গির খান

আজই ফলতা পুনর্নিবাচনে প্রচারের শেষ দিন। এই আবহে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে জাহাঙ্গির বলেন, 'ফলতার উন্নয়ন ও শান্তির স্বার্থে তিনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি আমি।'

Published on: May 19, 2026, 14:07:49 IST
Advertisement

ভোটের আগে নিজেকে 'পুষ্পা' বলে আখ্যা দিয়েছিলেন। সেই জাহাঙ্গির খান ফলতা পুনর্নিবাচনের দু'দিন আগে ভোট থেকে 'সরে দাঁড়ালেন'। উল্লেখ্য, আজই ফলতা পুনর্নিবাচনে প্রচারের শেষ দিন। এই আবহে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে জাহাঙ্গির বলেন, 'ফলতার উন্নয়ন ও শান্তির স্বার্থে তিনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি আমি।'

জাহাঙ্গির খান ফলতা পুনর্নিবাচনের দু'দিন আগে ভোট থেকে 'সরে দাঁড়ালেন'।
জাহাঙ্গির খান ফলতা পুনর্নিবাচনের দু'দিন আগে ভোট থেকে 'সরে দাঁড়ালেন'।

ফলতা কেন্দ্রের তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু থেকেই ছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছিল, তিনি আদৌ ফলতা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না। একাধিক অভিযোগ এবং নির্বাচনকে ঘিরে বিতর্কের আবহে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

নির্বাচন কমিশনের তরফে ফলতা কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই জাহাঙ্গির খানকে ঘিরে বিতর্ক তীব্র হয়। অভিযোগ ছিল, ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে বুথ দখল ও ইভিএমে কারচুপির মতো ঘটনা ঘটেছে এলাকায়। এই অভিযোগের জেরেই পুরো কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পালের নেতৃত্বে জাহাঙ্গির খানকে খোঁজার ঘটনাও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠে, তিনি এলাকায় থাকলেও প্রশাসনের সামনে আসছিলেন না। তাঁর বাড়ি ও গাড়িতেও তল্লাশি চালানো হয়। পরে তাঁর পরিবারের সদস্যদেরও সতর্ক করতে দেখা যায় পুলিশ পর্যবেক্ষককে। যদিও জাহাঙ্গির খান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কাউকে ভয় পান না এবং রাজনৈতিকভাবে তাঁকে চাপে ফেলার চেষ্টা চলছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks