...
...
Next Story

Falta Ex BDO Shanu Bakshi Jahangir Chat: শানু বক্সিকে ফলতার বিডিও করার পিছনে জাহাঙ্গির খান? বিস্ফোরক চ্যাট প্রকাশ ববির

Falta Ex BDO Shanu Bakshi: ববির অভিযোগ, জাহাঙ্গির খানের প্রভাবেই শানু বক্সিকে ফলতার বিডিও করা হয়েছিল এবং সেই সময় নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, লোকসভা ভোটের সময় প্রিসাইডিং অফিসারদের প্রভাবিত করা থেকে শুরু করে ইভিএমে সেলোটেপ লাগানোর মতো ঘটনাও ঘটেছিল।

Published on: May 22, 2026, 08:06:25 IST
Advertisement

Falta Ex BDO Shanu Bakshi: ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি অভিযোগ করেছেন, ফলতায় ভোটে কারচুপির পিছনে তৎকালীন বিডিও শানু বক্সির ভূমিকা ছিল। তাঁর দাবি, তৃণমূল নেতা জাহাঙ্গির খানের সঙ্গে শানুর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট থেকেই সেই যোগসূত্র স্পষ্ট। ২০২৪ সালে এই ফলতাতেই এই ফলতায় ১ লক্ষ ২৪ হাজার ভোটের লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এবার তিনি পেশ করলেন 'প্রমাণ'।

ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ববির অভিযোগ, জাহাঙ্গির খানের প্রভাবেই শানু বক্সিকে ফলতার বিডিও করা হয়েছিল এবং সেই সময় নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, লোকসভা ভোটের সময় প্রিসাইডিং অফিসারদের প্রভাবিত করা থেকে শুরু করে ইভিএমে সেলোটেপ লাগানোর মতো ঘটনাও ঘটেছিল। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবিও তুলেছেন তিনি।

এদিকে ববি যে চ্যাট প্রকাশ্যে এনেছেন, তাতে কী দাবি করা হচ্ছে? এই নিয়ে ফেসবুক পোস্টে বিজেপি নেতা লেখেন, 'শানু বক্সিকে ফলতার বিডিও বানানোর অপারেশন (হোয়াটসঅ্যাপ চ্যাটে ফাঁস জাহাঙ্গির খান, 'বস', ডিএম লবি ও প্রশাসনিক সিন্ডিকেটের বিস্ফোরক যোগসূত্র!) (এসব পেলাম কোত্থেকে? ভাইপো আমাদের মধ্যে মোল ঢুকিয়েছে প্রচুর,আমি কি বসেছিলাম?) ৩১ জানুয়ারি ২০২৪-এর স্ক্রিনশটে দেখা যায়, শানু বক্সি নিজে জাহাঙ্গির খানকে একাধিক সরকারি পিডিএফ ডকুমেন্ট পাঠাচ্ছেন। এরপর জাহাঙ্গির জবাবে লেখেন, শানু করে দিলাম। যেটা বলেছি, সেটা করলাম। এরপর অন্য একটি চ্যাটে জাহাঙ্গির লিখছেন - উঠলো না, এফবি-তে দাও স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপে আসছে না। জবাবে শানু লেখেন - দাঁড়াও করছি তোমাকে, একটু ওয়েট। তুমি হ্যাঁ করলে আমার জন্য। সত্যি, এটা জীবনে ভুলব না। একটি চ্যাটে আবার শানুকে লিখতে দেখা গিয়েছে- তুমি আবার ফিল্ডে নামবে। নিজের পোজিশন স্ট্রিং করবে, সব আগের মত করতে হবে। এটা আমার রিকুয়েস্ট। জবাবে জাহাঙ্গির লেখেন - হেহে এসব করেই লাইফ কাটিয়ে দেব।' এই সবের মাঝে ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারির একটি চ্যাটও আছে। তাতে জাহাঙ্গিরকে লিখতে দেখা গিয়েছে - আজ থেকে শানু বক্সি বিডিও ফলতা তাহলে। জবাব আসে - হ্যাঁ গো। ববির অভিযোগ, শানুকে ফলতার বিডিও করে আনার কারিগর তৃণমূল নেতা জাহাঙ্গির খানই। অভিজিৎ দাস ওরফে ববি বলছেন, ববি-শানুর চ্যাট থেকেই সবটা পরিষ্কার। ও বিডিও হওয়ার ফলে লোকসভা ভোটে প্রিসাইডিং অফিসারদের চমকে, ইভিএমে সেলোটেপ মেরেছিলেন। তদন্ত দরকার।

অভিযোগের জবাবে শানু বক্সি জানিয়েছেন, ভাইরাল হওয়া চ্যাট সত্যি কি না তা প্রমাণ করতে হবে। তাঁর দাবি, এআই-এর যুগে অনেক কিছুই তৈরি করা সম্ভব। পাশাপাশি তিনি বলেন, নিয়ম মেনেই পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ মেনে নেবেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe