...
...
Next Story

Falta Repolling Update: জাহাঙ্গিরের ফলতায় রিগিং কাণ্ডে রিপোর্ট জমা পড়ল ২৪২ জনের বিরুদ্ধে, চাকরি নিয়ে হতে পারে টানাটানি

Falta Repolling Latest Update: জানা গেল, সব মিলিয়ে ২৪২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এই রিপোর্ট পাঠিয়েছেন।

Published on: May 4, 2026, 07:19:47 IST
Advertisement

Falta Repolling Latest Update: আজ ভোটের ফলাফল প্রকাশের পর আগামী ২১ মে পুনর্নিবাচন হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। সেই কেন্দ্রের ফলাফল প্রকাশ হওয়ার কথা ২৪ মে। কড়া নিরাপত্তা সত্ত্বেও এই আসনে রিগিং হয়েছে বুথে বুথে। এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল, ভোটের দায়িত্বে থাকা যে সরকারি কর্মীরা গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। আর এবার জানা গেল, সব মিলিয়ে ২৪২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এই রিপোর্ট পাঠিয়েছেন।

২১ মে পুনর্নিবাচন হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। (ANI Video Grab)
২১ মে পুনর্নিবাচন হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। (ANI Video Grab)

জানা গিয়েছে, রিপোর্টে যে সকল সরকারি কর্মীদের নাম রয়েছে, তাঁদের অনেককেই সাসপেন্ড করা হতে পারে। এমনকী অনেকের চাকরি নিয়ে টানাটানিও হতে পারে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে ফলতায় পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। স্ক্রুটিনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে যান কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি রিপোর্ট পাঠান দিল্লিতে। এরপরই ফলতা ঘিরে এমন পদক্ষেপ করে কমিশন। এর আগে, ফলতায় বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে।

উল্লেখ্য, দ্বিতীয় দফা ভোটের শুরু থেকেই খবরের শিরোনাম কেড়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা সেখানে দায়িত্ব পেতেই ফলতা ঘিরে লাইমলাইট তৈরি হয়। এদিকে ভোটের পরও অশান্তি পিছু ছাড়েনি ফলতাকে। গত ১ মে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ফলতার হাশিমনগর। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। হুমকি, ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তাঁরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe